ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে – গৃহায়ণমন্ত্রী কুমিল্লায় এসএন মার্কেটে দোকান দখলের চেষ্টার অভিযোগ,নিরাপত্তার দাবি ভুক্তভোগীদের জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চাই : আফরোজা খানম কালিহাতীতে জুয়া খেলাকে কেন্দ্র করে মারধর, চার দিন পর আহত ব্যক্তির মৃত্যু বড়লেখায় ৫০০ টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

নাটোরে গোডাউনে মিলল সাড়ে ১৩ টন গুলির খোসা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর বাজারে অবস্থিত ‘শিহাব এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৩ টন সরকারি বন্দুকের গুলির খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে এক অভিযানে এসব উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার তরিকুল ইসলামসহ যৌথবাহিনী।

প্রতিষ্ঠানের মালিক শিহাব হোসেন (৩৫) দাবি করেছেন, তিনি বৈধভাবেই সরকারি নিলামের মাধ্যমে এসব গুলির খোসা ক্রয় করেছেন। তিনি বলেন, আমার সব কাগজপত্র বৈধ। ঢাকা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে সরকারি নিলামের মাধ্যমেই গুলির খোসাগুলো ক্রয় করেছিল একটি প্রতিষ্ঠান, আমি সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আবার পুনরায় বৈধভাবে ক্রয় করি। এর সব নথিপত্র আমি সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে দেখিয়েছি।

পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, শিহাব এন্টারপ্রাইজে প্রায় সাড়ে ১৩ টন সরকারি বন্দুকের গুলির খোসা পাওয়া গেছে। কাগজপত্র যাচাই করে দেখা গেছে, প্রতিষ্ঠানটি বৈধভাবে নিলাম প্রক্রিয়ার মাধ্যমে খোসাগুলো ক্রয় করেছে। সবকিছু ঠিক আছে। বিষয়টি প্রথমে সন্দেহজনক মনে হলেও যাচাইবাছাই শেষে দেখা যায়— এটি সম্পূর্ণ বৈধ প্রক্রিয়ায় কেনা-বেচা করা সামগ্রী।

এ ঘটনায় এলাকায় সাময়িক চাঞ্চল্য দেখা দিলেও পরে বিষয়টি পরিষ্কার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে গুলির খোসাগুলো শিহাব এন্টারপ্রাইজের গোডাউন ঘরেই রাখা আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি

নাটোরে গোডাউনে মিলল সাড়ে ১৩ টন গুলির খোসা

আপডেট সময় ১২:৪৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫