ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামের এক তরুণী। গত শনিবার (২৫ অক্টোবর) সকালে তেঘরিয়া ইউনিয়নের শৈল্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আঁখি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী সুফিয়ানের (২৮) সঙ্গে আঁখির প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সুফিয়ানের পরিবার তাদের সম্পর্ক ও বিয়েতে রাজি ছিল না। এ নিয়ে মনোমালিন্যের জেরে শনিবার সকালে আঁখি প্রবাসী প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহতের মা বিউটি বেগম বলেন, ওই ছেলের পরিবারের অস্বীকৃতি নিয়ে মেয়েটা খুব কষ্টে ছিল। অনেক বোঝানোর পরও শেষ পর্যন্ত এমন ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

আপডেট সময় ১১:৩১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫