ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

‘মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে’

‘বিগত ১৭ বছর মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেনি। ভোট দিতে পারেনি। এবার মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে। মানুষ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিবে।’

শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রেলওয়ে ষ্টেশন সড়কে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া। তিনি আরও বলেন, মানুষের কাছে মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে কাজ করছে বিএনপি। তারেক রহমানের ৩১ দফা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবং ধানের শীষের সালাম দিতে নেতাকর্মীদের আহবান জানান। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সেলিম ভূঁইয়া বলেন, দল থেকে যাকে মনোনয়ন দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। কেউ যদি প্রার্থী হয় বা বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে দলীয় কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

জেলা বিএনপির সদস্য ও কসবা-আখাউড়া আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কবীর আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশের প্রধান বক্তা হাজী মোস্তাক মিয়া বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বে কারণে জুলাই-আগষ্ট ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে। এদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে নাই। আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। নির্বাচনের নামে তামাশা হয়েছে। আমি-ডামি নির্বাচন হয়েছে। বিএনপির দাবি ছিল নিরপেক্ষ নির্বাচন। সে অনুযায়ী অন্তবর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের রাডম্যাপ দিয়েছে। এই নির্বাচনের জন্য বাংলাদেশের মা-বোনেরা, ছাত্র সমাজ অধীর আগ্রহে অপেক্ষ করছে কখন নির্বাচন হবে, ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি এড. ইসমত আরা, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি এড. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

‘মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার দায়িত্ব বিএনপিকে নিতে হবে’

আপডেট সময় ০৭:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫