ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

নান্দাইলে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩০ লাখ টাকার শিং মাছ নিধনের অভিযোগ

ময়মনসিংহের নান্দাইলে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৩০ লাখ টাকার শিং মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার গাঙাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় মাছচাষি আবুল কালাম (৪৫)। আজ শনিবার (২৫ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, পুকুরে ভাসছে শত শত মৃত শিং মাছ।

স্থানীয়রা জানান, প্রায় তিনশ মণ মাছ মারা গেছে। খবর পেয়ে নান্দাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত মাছগুলো পিকআপে তুলে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। ক্ষতিগ্রস্ত মাছচাষি আবুল কালাম জানান, গত মে মাসের শেষে ২২ শতাংশ আয়তনের পুকুরে তিন লাখ শিং মাছের রেণু ছাড়েন।

তিনি নিজেই পাহারা দিতেন এবং এক সপ্তাহ পর বাজারজাত করার পরিকল্পনা করেছিলেন। মাছগুলোর বাজারমূল্য দাঁড়াত প্রায় ৩০ লাখ টাকা। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে পুকুরের পাশে গিয়ে দেখতে পান, মাছগুলো পানির ওপর ভেসে উঠছে এবং কিছুক্ষণের মধ্যেই সব মারা যায়। তিনি ধারণা করছেন, কেউ পুকুরে বিষ প্রয়োগ করেছে।

আবুল কালাম অভিযোগ করেন, স্থানীয় গিয়াস উদ্দিনের ছেলে সেলন মিয়া কয়েকদিন আগে তুচ্ছ ঘটনায় তাকে মারধর করে হুমকি দিয়েছিল। তার ধারণা, প্রতিশোধ নিতে সেলন ও তার সহযোগীরা পুকুরে বিষ দিয়েছে। তবে অভিযুক্ত সেলন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার দিন সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত আমি থানায় সালিসে ছিলাম। আমাকে মিথ্যা ফাঁসানো হচ্ছে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগ পাওয়ার পরই একজন পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

নান্দাইলে পুকুরে বিষ প্রয়োগে প্রায় ৩০ লাখ টাকার শিং মাছ নিধনের অভিযোগ

আপডেট সময় ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫