ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ৪১ ট্রলার আটক

বরগুনার তালতলীতে সাগর মোহনা থেকে মা ইলিশ ধরার আগাম প্রস্তুতিকালে ৪১টি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার (২৪ অক্টোবর) ভোর পর্যন্ত পায়রা নদী ও সাগর মোহনায় উপজেলা মৎস্য বিভাগ, কোস্টগার্ড, নৌপুলিশ সহ যৌথ অভিযানে এই ট্রলারগুলো আটক করা হয়। তালতলী উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গতকাল ২৩ অক্টোবর রাত থেকে অভিযান চালিয়ে ৪১টি ট্রলার আটক করা হয়েছে। আটক হওয়া ট্রলারে কোনো জাল পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের জয়ালভাংগা নামক স্থানে নিয়ে আসার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলার মালিকদের জরিমানা করা হয়। ট্রলার আটক নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জেলে জানান, রাতে তারা গোপনে নদীতে জাল ফেলেছিলেন। অভিযান টের পেয়ে অনেকেই জাল কেটে নদীতে ফেলে দেন। কেউ আবার জাল তোলার আগেই আটক হয়ে যান।

এ বিষয়ে তালতলী উপজেলা মৎস কর্মকর্তা বলেন, নিষেধাজ্ঞা শেষ হওয়ার ১ দিন আগেই সাগর মোহনা ও পায়রা নদীর মোহনায় মাছ ধরার সময় ৪১ টি মাছ ধরার ট্রলার আটক করা হয়। এর মধ্যে ৩৭ ট্রলার মালিককে ১ হাজার টাকা করে অর্থ দন্ড প্রদান করা হয়। বাকী ৪টি ট্রলার কোস্ট গার্ড আটক করে তাদের কোন জরিমানা করা হয়নি। বাকী ২টি ট্রলার মালিক কলাপাড়া থেকে ট্রলার জাল কিনতে আসার সত্যতা পাওয়ায় তাদেরও অর্থ জরিমানা করা হয়নি। আগামীকাল ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত জয়ালভাংগা অবস্থান করবে শর্তে আটক হওয়া ট্রলার গুলো মালিকদের নিকট জিম্মায় দেয়া হয়েছে।

এ বিষয় জানতে চাইলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সেবক মণ্ডল বলেন, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করায় মৎস্য ও সুরক্ষা আইনে প্রত্যেক ট্রলারে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। তিনি আরো বলেন, ২৫ অক্টোবর রাত ১২ টা পর্যন্ত অভিযান চলমান থাকবে এ সময়ের মধ্যে সকল প্রকার জাল দিয়ে মাছ ধরা নিষেধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ৪১ ট্রলার আটক

আপডেট সময় ১২:২০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫