ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক : দাউদার মাহমুদ

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৬৪০ বার পড়া হয়েছে

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেছেন, ৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক। তারেক রহমানের ৩১ দফা আগামী বাংলাদেশের স্বপ্ন। দেশ নেতা তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা তার জন্য কাজ করব।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিংড়া কোর্ট মাঠে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দাউদার মাহমুদ বলেন, আমাদের অনেক মা-বোনের কাছে তারেক রহমানের ৩১ দফা পৌছাঁয়নি। সেজন্য আমার মা-বোনদের জানাতে আজকের এ সমাবেশ। যেদিন থেকে এ ৩১ দফা মানুষ বুঝেছে, সেদিন থেকে মানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রামে ছিলাম। দলের একটি কর্মসূচিও ফাঁকি দেইনি। তারেক রহমানের লিফলেট বিতরণ করতে গিয়ে পুলিশের হাত মার খেয়েছি, মামলা খেয়েছি তবুও রাজপথ ছাড়িনি। দল ছাড়ি নাই, কারো সঙ্গে আপোষ করিনি। আমি যদি চাইতাম, এ ১৭ বছর আরাম-আয়েশে দিন কাটাতে পারতাম।

কিন্তু দল ও নিজের সততার সঙ্গে সেই বেঈমানি করিনি।
সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্যে রাখেন, সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল নেছা পুতুল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা মহিলা দলের নেত্রী রোজিনা আক্তার শিল্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব এম এ মালেকসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

৩১ দফা সাধারণ মানুষের আশার প্রতীক : দাউদার মাহমুদ

আপডেট সময় ০৯:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫