ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর
বললেন ট্রাম্প

সৌদি-ইসরায়েল এ বছরের মধ্যে সম্পর্ক স্থাপন করবে

দখলদার ইসরায়েলের সঙ্গে এ বছরের মধ্যে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ১৫ অক্টোবর প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেন ট্রাম্প। যা আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রকাশ করেছে ম্যাগাজিনটি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি মনে আমরা সৌদি-ইসরায়েলের সম্পর্কের খুব কাছে। আমি মনে করি সৌদি নেতৃত্ব দেবে। সৌদির গাজা সমস্যা ছিল, সৌদির ইরান সমস্যা ছিল। এ মুহূর্তে তাদের এ দুটি সমস্যা নেই।”

এ বছরের মধ্যে ইহুদিবাদীদের সঙ্গে সৌদি সম্পর্ক স্থাপন করবে কি না প্রশ্নকর্তার এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, “হ্যাঁ”। এছাড়া যে কোনো একদিন ফিলিস্তিনের গাজা উপত্যকায় যাবেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেছেন তিনি ফিলিস্তিনি অথরিটির (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফিলিস্তিনিদের নেতা হিসেবে দেখেন না। ট্রাম্প বলেন, “এ মুহূর্তে ফিলিস্তিনিদের কোনো নেতা নেই। অন্তত দৃশ্যমান কোনো নেতা। তারা কেউ দৃশ্যমান হতে চায় না। কারণ দৃশ্যমান সব নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।”
মাহমুদ আব্বাস গাজার নেতৃত্ব দেবেন কি না এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, তিনি এ নিয়ে কোনো মন্তব্য করতে চান না।

এছাড়া ফিলিস্তিনের সবচেয়ে জনপ্রিয় নেতা মারওয়ান বারঘুতিকে ইসরায়েল মুক্তি দিক এমনটি চান কি না সে ব্যাপারে ভাবছেন বলে জানিয়েছেন ট্রাম্প।
তিনি টাইম ম্যাগাজিনের প্রশ্নকর্তাকে বলেন, “আপনাকে সাক্ষাৎকার দেওয়ার ১৫ মিনিট আগেও আমার এ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমি তার মুক্তির ব্যাপারে একটি সিদ্ধান্ত নেব।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

বললেন ট্রাম্প

সৌদি-ইসরায়েল এ বছরের মধ্যে সম্পর্ক স্থাপন করবে

আপডেট সময় ০৯:২১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫