ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগে যুগ্ম সচিব মোর্শেদা ফেরদৌসকে ঘিরে নানা অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে রাজস্ব আদায়ে বড় ধস, চার বছরে ঘাটতি হাজার কোটি সোহরাওয়ার্দী হাসপাতালে যন্ত্র বিকলের নামে ৪৭ লাখ টাকা লোপাট! আওয়ামী আমলের প্রভাবশালী কর্মকর্তা মাহমুদুল হাসান এখনো গুরুত্বপূর্ণ পদে, উঠছে নানা প্রশ্ন সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি

আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সিদ্ধান্ত সরকারের : রিজভী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৬২৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের রাজনীতি সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেই সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

মঙ্গলবার (২১ অক্টোবর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি সচল নাকি নিষিদ্ধ থাকবে, সেই সিদ্ধান্ত সরকার নেবে। তবে অপরাধীদের বিচার অবশ্যই হতে হবে। গণভোটের বিষয়টি আরো সুনির্দিষ্ট করার দাবি জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা নভেম্বরে গণভোট চাওয়ার বিষয়টিকে ‘মামাবাড়ির আবদার’ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে বাড়তি খরচ ও সময় সাশ্রয় হবে।

দলীয় নেতাকর্মীদের প্রতি যেকোনো উসকানিতে উত্তেজিত না হওয়ার আহ্বান জানান রিজভী। তিনি জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘সব পেয়ে গেছি’–এমনটা ভাবলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। তিনি আরো যোগ করেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রসংসদ নির্বাচনে জিতলেই জাতীয় নির্বাচনে জেতা যাবে–এমনটি ভাবা ভুল।’

উল্লেখ্য, সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

রবিবার (১৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিজিটাল নম্বর প্লেটের নামে ১৫০০ কোটি টাকা আদায়, ৫৪ লাখ গ্রাহক বিপাকে

আওয়ামী লীগ সচল থাকবে নাকি নিষিদ্ধ হবে, সিদ্ধান্ত সরকারের : রিজভী

আপডেট সময় ০৪:৫১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫