সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা
বিজেএ নির্বাচন

চেয়ারম্যানের দৌড়ে আওয়ামী নেতা ও ঋণ খেলাপি ফরহাদ

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) নির্বাচনে পরিচালক পদে জিততে পারেননি খুলনার শীর্ষ ঋণখেলাপি ঢাকা ট্রেডিং হাউসের মালিক টিপু সুলতান। গত শনিবার অর্ডিনারি গ্রুপের ১২ পরিচালক পদের নির্বাচনে ১০৯ ভোট পেয়ে ১৩তম হয়েছেন তিনি। এদিকে আজ সোমবার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচিত অর্ডিনারি গ্রুপের ১২ পরিচালক এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অ্যাসোসিয়েট গ্রুপের ছয় পরিচালক তাদের মধ্যে থেকে তিনজনকে নির্বাচিত করবেন। চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও দৌলতপুর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ফরহাদ আহমেদ পম্পি। অভিযোগ রয়েছে, ২০২৩ সালে সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের হস্তক্ষেপে চেয়ারম্যান হন পম্পি। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক খুলনা শাখায় প্রায় ২১ কোটি টাকা খেলাপি ঋণ রয়েছে তাঁর। ব্যাংক সূত্র জানায়, ২০১৬ সালে নভেম্বরে পাট রপ্তানি নিষেধাজ্ঞা দেয় তৎকালীন সরকার। পরে বিশেষ বিবেচনায় ৪৮ ব্যবসায়ীকে পাট রপ্তানির অনুমতি দেওয়া হয়। ওই সময় ৪৭ জন পাট রপ্তানি করলেও ফরহাদ আহমেদ আকন্দ পম্পি করেননি। পাট রপ্তানির জন্য ব্যাংক থেকে নেওয়া ২১ কোটি টাকার বিশেষ ঋণও পরিশোধ করেননি তিনি। গত ১০ বছর সেই টাকার জন্য ঘুরছে ব্যাংক। খেলাপি ঋণ নিয়ে দুই বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া কয়েক বছর ধরে পাট রপ্তানির সঙ্গেও তাঁর সম্পৃক্ততা কম। ব্যবসায়ীরা জানান, সরকারি-বেসরকারি ব্যাংকের প্রায় হাজার কোটি টাকা আত্মসাৎ করে খুলনায় এসে পাটের ব্যবসা শুরু করেন টিপু সুলতান। জনতা ব্যাংকের ৬৯২ কোটি টাকার খেলাপি ঋণ আদায়ের টিপু সুলতানের বিরুদ্ধে ৮টি মামলা করে ব্যাংক। জনতা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) অর্থ আত্মসাতের ঘটনায় তাঁর বিরুদ্ধে দুটি মামলা করে দুদক। দুই মামলাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এর বাইরে এবি, এক্সিম, সাউথইস্ট ও কমার্স ব্যাংক থেকে প্রায় ২৫০ কোটি টাকার ঋণ নিয়েছেন টিপু সুলতান। এর বেশির ভাগ এখন খেলাপি। এদিকে দ্বিতীয় পর্বে চেয়ারম্যান পদে নির্বাচন আজ সোমবার নারায়ণগঞ্জ বিজেএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে এক লাখ, সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে ৫০ হাজার এবং ভাইস চেয়ারম্যান পদে ২৫ হাজার টাকা দিয়ে মনোনয়নপত্র কিনতে হবে। দুপুর ২টায় নির্বাচিত ১৮ পরিচালক তাদের মধ্যে থেকে তিনজনকে নির্বাচিত করবেন। ব্যবসায়ীরা জানান, ১৮ জন পরিচালকের মধ্যে ১৫ জনের বাড়ি খুলনা। এ জন্য চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে খুলনার ব্যবসায়ীরাই নির্বাচিত হবেন। একটি ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের প্রার্থী করা হবে। চেয়ারম্যান পদে ফরহাদ আহমেদ পম্পি ও খন্দকার আলমগীর কবিরের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে পম্পি জয়পুরহাট আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের ছেলে। খন্দকার আলমগীর কবির সরকারি রাজনীতিতে জড়িত না হলেও বিএনপি সমর্থক হিসেবে পরিচিত।
এ ব্যাপারে খন্দকার আলমগীর কবির বলেন, অনেকেই ভোট করতে বলছেন, কাল মনোনয়নপত্র কেনার আগে কিছু বলতে পারছি না। ফরহাদ আহমেদ পম্পি বলেন, সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

বিজেএ নির্বাচন

চেয়ারম্যানের দৌড়ে আওয়ামী নেতা ও ঋণ খেলাপি ফরহাদ

আপডেট সময় ১২:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫