ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা দেশজুড়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৭৫ প্রতিষ্ঠানকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী মাদক, অবৈধ ড্রেজার ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থানে ব্রাহ্মণপাড়া প্রশাসন সীমান্তে বিজিবির অভিযান, ১৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির সভা ও র‍্যালিতে চেয়ারম্যান রাহুল পুলিশ কর্মকর্তাকে ফোন করে সন্ত্রাসী রায়হানের ‘চ্যালেঞ্জ’! তাড়াইলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নাসিরনগর শিক্ষা কর্মকর্তা ইসহাক মিঞার দাপট ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ

ঢাকার সাভারে বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে ভুক্তভোগী শিক্ষার্থী তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাভার থানায় মামলা করেছেন।

অভিযুক্তরা হলেন— সাভারের বাসিন্দা সোহেল রোজারিও (৩৭), বিপ্লব রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী ওই তরুণী প্রাইভেট পড়ানো শেষে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি ফেরেন। বাসায় গিয়ে দেখেন, তার মা বাইরে গেছেন এবং বাসায় তালা ঝুলছে। পাশের এক চা-দোকানির কাছে রাখা চাবি নিতে গেলে সোহেল রোজারিও তার গতিবিধি অনুসরণ করেন। পরে বিপ্লব ও মিঠুর সঙ্গে মিলে তরুণীকে অনুসরণ করেন তারা।

সন্ধ্যা ৭টার দিকে ভয়ভীতি দেখিয়ে সোহেল তরুণীকে তার বাসায় নিয়ে যান। সেখানে অপর দুই আসামির সহায়তায় তরুণীকে ধর্ষণ করেন। ধর্ষণের পর সোহেল রোজারিও তরুণীকে হুমকি দিয়ে বলেন, ‘ঘটনাটি কাউকে জানালে প্রাণে মেরে ফেলব।’

সাব্বিরের কাটা মাথা উদ্ধার, লোমহর্ষক বর্ণনায় উঠে এলো ভয়ংকর তথ্য
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আ. ওয়াহাব বলেন, শুক্রবার তরুণীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মে ডুবছে পূবালী ব্যাংক: অব্যবস্থাপনায় আর্থিক ক্ষতির মুখে গ্রাহকরা

বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণ

আপডেট সময় ০৯:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫