দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন মাওলানা শামিম আহমদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদ ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক, বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সহ-সভাপতি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি।
১৭ অক্টোবর শুক্রবার সকাল নয়টায় দেশে ফিরলে হযরত শাহ জালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ভিআইপি গেটে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় দলের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাকে স্বাগত জানায়।
এ সময় বিমান বন্দরের ভিআইপি গেটের সামনে অপেক্ষমাণ নেতাকর্মী এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মাওলানা শামীম আহমেদ। এরপর সকাল ১০ টায় শতশত নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেন। এবং পুনরায় সাংবাদিকদের মুখোমুখি হন। মাওলানা শামীম বলেন, – বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমার বিরুদ্ধে ৬০ টি মামলা দিয়ে হয়রানি করে, যার কারণে আমাকে দীর্ঘ ১৭ বছর সুদূর লন্ডনে নির্বাসিত জীবন যাপন করতে হয়েছে। তিনি আরো বলেন – জনাব তারেক রহমান খুব শীগ্রই দেশে ফিরবেন, এবং জাতীয়তাবাদী দল বিএনপি কান্ডারী হয়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন এবং অবশ্যই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ।
মোঃ আব্দুল মোতালেব স্টাফ রিপোটার, বরগুনা 























