ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি পাঁচ দিনে রিজার্ভ বেড়েছে ২৭৪ মিলিয়ন ডলার কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ভিডিও ভাইরাল মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে জামায়াতের তিন নেতা কারাগারে ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নেপালে আলু রপ্তানিতে রেকর্ড

  • পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৩৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রতিবেশী দেশ নেপালে আলু রপ্তানির পরিমাণ দিন দিন বাড়ছেই। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এই মৌসুমে একদিনে সর্বোচ্চ আলু নেপালে রপ্তানি হয়। রপ্তানি হয়েছে ১ হাজার ৫৭৫ টন আলু, বুধবার হয় ৮৮২ টন। স্টারিক জাতের এসব আলু রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁয়ের বিভিন্ন এলাকা থেকে বাছাই করে নেপালে রপ্তানি করে বিভিন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান।

চলতি মৌসুমে এখন পর্যন্ত নেপালে আলু রপ্তানি হয়েছে ৩৩ হাজার ৭৪৭ টন আলু। নেপালে আলু রপ্তানি হওয়ায় বাজারে আলুর ভারসাম্য যেমন রক্ষা হচ্ছে তেমনি বৈদেশিক মুদ্রা আয় হচ্ছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ব্যবসায়ীরা বলছেন, রপ্তানির ধারা অব্যাহত থাকলে কৃষকরা যেমন আলুর ন্যায্যমূল্য পাবেন তেমনি সরকারের বৈদেশিক মুদ্রা আয় হবে। সেই সঙ্গে বন্দর এলাকায় শ্রমিকরা পাবেন কাজ।

বাংলাবান্ধা উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপপরিচালক নুর হাসান বলেন, ‘নেপালে বাংলাদেশের স্টারিক জাতের আলুর চাহিদা ব্যাপক। এই মৌসুমে আজ নেপালে সর্বোচ্চ আলু রপ্তানি হয়েছে। মোট আলু রপ্তানি হয়েছে অন্তত ৩৩ হাজার টন। প্রতিদিন যেভাবে আলুর রপ্তানি বাড়ছে তা আমাদের আশা জাগাচ্ছে। এতে ব্যবসায়ীরা যেমন লাভবান হচ্ছেন তেমনি বৈদেশিক মুদ্রার আয় হচ্ছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাকিরা-পিকের বাড়ি কিনছেন ইয়ামাল, দাম ১৫৭ কোটি

নেপালে আলু রপ্তানিতে রেকর্ড

আপডেট সময় ০৯:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫