ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর বড়লেখা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুকসুদপুরে ৯২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে আদালতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে নুরুল ইসলাম বুলবুল এমপি এসএসসিতে চমক রংপুরের জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের নীলফামারীর সৈয়দপুরে দুদক মামলার আসামিই এখন তদন্ত কর্মকর্তা ফুলবাড়ীয়ায় পুকুর প্রকল্পে বিস্তর অনিয়মের অভিযোগ বেসিক ব্যাংকের ১৭৩ নিয়োগে অনিয়মের অভিযোগ রাজউক জোন-৪ পরিচালক সালেহ আহমেদ জাকারিয়াকে ঘিরে অনিয়ম-দুর্নীতি

দিনাজপুর বোর্ডে ইংরেজিতেই ফেল ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী

এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে ফল বিপর্যয় হয়েছে। এই বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে এবার ৪৫ হাজার ৯ জন শিক্ষার্থী ফেল করেছেন। এর মধ্যে ইংরেজিতে ফেল করেছেন ৩৫ হাজার ৮৩৮ পরীক্ষার্থী।

অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকের অভাবে এইচএসসি পরীক্ষার ফলাফলে ইংরেজিতে এ বিপর্যয় ঘটেছে বলে মনে করছে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

জানা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় ১ লাখ ৫ হাজার ৮৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৬০ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন। ফেল করেছেন ৪৫ হাজার ৯ জন। যার মধ্যে সাড়ে ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী ইংরেজিতে ফেল করেছেন।

ইংরেজিতে ফেল করা এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুস সালাম বলেন, কলেজগুলোর ইংরেজি শিক্ষকদের অভিজ্ঞতা ও দক্ষতার অভাব রয়েছে। তারা সঠিকভাবে শিক্ষার্থীদের পড়াতে পারেননি। ফলে শিক্ষার্থীরা ইংরেজিতে এত বেশি ফেল করেছে।

ইংরেজি শিক্ষকদের বিষয়ে জানতে চাইলে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম বলেন, এটি রং প্রসেস। আমরা প্রতি বছর বিভিন্ন সময় তাদের প্রশিক্ষিত করছি। দেখা যাক সামনে কি করা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

দিনাজপুর বোর্ডে ইংরেজিতেই ফেল ৩৫ হাজার ৮৩৮ শিক্ষার্থী

আপডেট সময় ০৪:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫