বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ তৃণমূল মানুষের মাঝে পৌঁছে দিতে নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য”ব্যারিষ্টার আবুহেনা মোস্তফা কামাল রঞ্জু” স্থানীয় আহম্মেদপুর বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে যেই ধানের শীষ প্রতীক পাবে তার পক্ষে কাজ করবেন বলে জানান সবাইকে।
তিনি নাটোর-৪ (গুরুদাসপুর বড়াইগ্রাম) বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমপি পদপ্রার্থী ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকা, হাট-বাজার ও ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করছেন।
গণ-সংযোগকালে তিনি স্থানীয় জনগণের নিকট এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানমুখী নানা পরিকল্পনার কথা তুলে ধরেন এবং জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় দলের নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নেতাকর্মীরা জানান, এমপি পদপ্রার্থীর এই গণসংযোগে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছেএবং চারদিকে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে। এমপি প্রার্থী বলেন, রঞ্জু বলেন
“জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি। আমি বিশ্বাস করি, জনগণের পাশে থেকে কাজ করলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।”এসময় দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন,
এসময় উপস্থিত ছিলেন জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, বাসষ্ট্যান্ড কমিটির সভাপতি মোঃ ইয়াকুব আলী, চাঁপিলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ফরিদ উদ্দিন খান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জালাল আহমেদ,উপজেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসন,জোয়াড়ী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আফজাল হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ শেষ করে একটি সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন।
মঞ্জুরুল হক সুজন, নাটোর 



















