ঢাকা ০৮:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে

ধানমন্ডি আইডিয়ালে এইচএসসিতে ফেল ৫২৯ জন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৬৪৬ বার পড়া হয়েছে

২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকার আওতাধীন রাজধানীর ধানমন্ডির আইডিয়াল কলেজের পাসের হার ৭৬ দশমিক ৮৬ শতাংশ। মোট ২ হাজার ২৩৬ শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ২২১ জন। তাদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৭০৭ জন শিক্ষার্থী, আর অকৃতকার্য হয়েছেন ৫২৯ জন।

বুধবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফল অনুযায়ী, কলেজটির বিজ্ঞান বিভাগে সর্বাধিক শিক্ষার্থী পাস করেছেন। বিজ্ঞান বিভাগে পাস করেছেন ৯০৫ জন, ফেল করেছেন ২০২ জন, এবং চারজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

আর ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছেন ৩৮৮ জন, ফেল করেছেন ২০৭ জন এবং একজন জিপিএ-৫ অর্জন করেছেন। মানবিক বিভাগে পাস করেছেন ৪১৪ জন, ফেল করেছেন ১২০ জন এবং দুইজন জিপিএ-৫ পেয়েছেন। ফল বিশ্লেষণে দেখা যায়, তিন বিভাগ মিলিয়ে মোট ৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। কলেজটির কেন্দ্র ছিল মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ।

প্রসঙ্গত, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের ৩৪১ জন শিক্ষার্থী ফেল করেছেন। আর আড়াই হাজারের কাছাকাছি শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন ৭৯ জন। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায়ও এই প্রতিষ্ঠানের ৩৬১ জন শিক্ষার্থী ফেল করেছিলেন। আড়াই হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়ে ওইবার জিপিএ ৫ পেয়েছিলেন মাত্র ২৮ জন শিক্ষার্থী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব

ধানমন্ডি আইডিয়ালে এইচএসসিতে ফেল ৫২৯ জন

আপডেট সময় ১২:৪৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫