ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব ব্রাহ্মণপাড়ায় ২০ কেজি গাঁ’জা’সহ অটোরিকশা জব্দ, গ্রেপ্তার ১ জিপিএ-৫ পেয়েও আনন্দ নেই, শিহাবের কৃতিত্বে কাঁদছে শোকাহত পরিবার বয়সকে হার মানিয়ে ৫৪ বছর বয়সে এসএসসি পাস করলেন আলী আকবর যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন: ডা. শফিকুর রহমান সবশেষ মামলায় জামিন পেলেন সাবেক বিচারপতি খায়রুল হক খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী

রাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জুবেরি ভবন ভোটকেন্দ্রে নিজের ভোট দেন। ভোট কেন্দ্র থেকে বেরিয়ে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি জানান, আপাতত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ভোটের পরিবেশে আমরা সন্তষ্ট। এখন পর্যন্ত আমরা কোথাও কোনো অনিয়মের অভিযোগ পাইনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। কোনো অনিয়ম দেখলে কমিশনকে জানাব।

মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন হচ্ছে। এটাকে দীর্ঘ সময় বন্ধ রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছিল। রাকসুতে নিজে ভোট দিয়ে যে আনন্দ পেয়েছি, তা আর জীবনে কখনো পাইনি। তিনি বলেন, আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের প্রতি বিপুল সমর্থন দেবেন। তারা আমাদের নির্বাচিত করলে আমরা যে ইশতেহার দিয়েছি, সেটা ধাপে ধাপে আমরা বাস্তবায়ন করব। আমরা আরও আশা করছি নির্বাচন কমিশন ও রাবি প্রশাসন যেন সারাদিন সঠিকভাবে দায়িত্ব পালন করেন। তারা কারো প্রতি কোন প্রকার বৈষম্য না করেন। ডাকসু ও জাকসুতে কিছু ত্রুটি সামনে এসেছে। সেটা যেন এখানে না হয়। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীরের মতো তিনিও ক্যাম্পাসে বহিরাগত না ঢোকার ব্যাপারে নিজের অবস্থান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওদুুদুর রহমান উচ্চ বিদ্যালয় বালিয়া থেকে গোল্ডেন এ প্লাস পেল মেধাবী ছাত্র রাকিব

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবিরের ভিপি প্রার্থী

আপডেট সময় ১২:১১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫