ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো সম্পূর্ণভাবে নেভানো যায়নি রাজধানীর মিরপুরের কেমিক্যাল গোডাউনের আগুন। ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনো বেরোচ্ছে ধোঁয়া। বাতাসে ভাসছে বিষাক্ত কেমিক্যালের গন্ধ।

এমন প্রেক্ষাপটে বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। সাংবাদিকদের তিনি বলেন, কেমিক্যালের বিষয়টি বিপদজনক; তাই আগুন নেভাতে সময় লাগছে। এখনই কারখানার ভেতরে ঢোকা নিরাপদ নয়। এছাড়া আরও কোনো লাশ আছে কিনা— তা নিশ্চিত হওয়া যাবে আগুন পুরোপুরি নেভানোর পর।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, মিরপুরে কারখানা ও কেমিক্যাল গুদামে বেআইনিভাবে কেমিক্যাল রাখা হয়েছিল। তদন্ত করে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

পাশপাশি জনবহুল এলাকা থেকে অবৈধ কারখানা সরাতে পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেন উপদেষ্টা শারমিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

এখনো নেভেনি মিরপুরের আগুন, যা বললেন ফায়ার সার্ভিস কর্মকর্তা

আপডেট সময় ০৪:১৪:১৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫