ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা দক্ষিণ আফ্রিকায় পরিত্যক্ত খনিতে ঢুকে ১৪ জনের মৃত্যু আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা
ঢামেক পরিচালক

মিরপুরে অগ্নিকাণ্ড: ১০ জনের মরদেহ শনাক্তের দাবি স্বজনদের

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান
রাজধানী মিরপুরের কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ১০ জন দাবি করেছেন, তারা তাদের আত্মীয়-স্বজনকে শনাক্ত করতে পেরেছেন। ডিএনএ সেম্পল রেখে মরদেহ হস্তান্তর করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

মো. আসাদুজ্জামান বলেন, মিরপুরে রাসায়নিক কারখানা ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ জনের মৃতদেহ আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেয়েছি। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ৭ জন নারী। মরদেহগুলো আগুনে পুড়ে এমন অবস্থা হয়েছে শনাক্ত করাটা খুব কঠিন। এখন পর্যন্ত ১০ জন তাদের স্বজনকে শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেছেন। তবে কর্তৃপক্ষ, জেলা প্রশাসক ও পুলিশ নিশ্চিত না হয়ে তাদের কাছে মরদেহ হস্তান্তর করতে চাচ্ছে না।

তিনি বলেন, সে কারণে সিদ্ধান্ত হচ্ছে যারা দাবি করছেন তাদের সবার কাছে ডিএনএ নমুনা রেখে মরদেহ হস্তান্তর করা হবে। যেসব মরদেহের দাবি কেউ করবে না সেগুলো আমরা কয়েকদিন দেখব। তারপর হয়তো আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।

পরিচালক বলেন, মিরপুর থানা-পুলিশ এটা নিয়ে কাজ করছে। পুলিশের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তারা দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মরদেহগুলো যারা দাবি করছেন আমরা চেষ্টা করবো প্রশাসনের সহায়তায় যত দ্রুত সম্ভব তাদের কাছে হস্তান্তর করার।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) এই অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হন। সবার মরদেহ পোশাক কারখানার ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়। ওই ভবনের নিচতলায় আগুনের তীব্রতা থাকায় এবং ছাদে ওঠার দরজা দুটি তালা দিয়ে বন্ধ থাকায় অনেকেই ভবন থেকে বের হতে পারেননি। ফলে ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আটকে আগুনে পুড়ে নিহত হয়েছেন তারা।

মঙ্গলবার রাতে অগ্নিনিয়ন্ত্রণ ও উদ্ধার বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাগ্নি-জামাই-ভাগিনা’দের দাপটে সক্রিয় আওয়ামী দুর্নীতিবাজরা

ঢামেক পরিচালক

মিরপুরে অগ্নিকাণ্ড: ১০ জনের মরদেহ শনাক্তের দাবি স্বজনদের

আপডেট সময় ০২:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫