ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে কবিতার রাজ্যে প্রত্যেকেই স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী টানা বৃষ্টিতে আত্রাইয়ে দুর্ভোগ, সরিষা ও আলু চাষে ক্ষতির শঙ্কা শাহজালালে যাত্রীর শরীর থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে মেসিদের সঙ্গে আনার আহ্বান

আগামী বছরের মার্চে ঢাকা সফরে আসবেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। সেই সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের রাষ্ট্রদূত ব্রাজিলে যিনি (সাদিয়া ফয়জুননেসা) ওনার কাছ থেকে আজ একটা ই-মেইল পেয়েছি। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মার্চে বাংলাদেশে আসবেন। তখন দূতাবাস খোলা নিয়ে সিদ্ধান্ত নেবেন। এটা ভালো সংবাদ।

মোমেন বলেন, আমি এটা জানার পর আমাদের রাষ্ট্রদূতকে বলেছি, আপনি দেখবেন, সঙ্গে করে মেসি এবং তার দলকে নিয়ে আসা যায় কি না। আমরা তাদের আতিথেয়তা দেবো। দেখা যাক আসে কি না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্জেন্টিনার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। অনেক পুরনো বন্ধুত্ব।

ফুটবল কূটনীতি নিয়ে এক প্রশ্নের জবাবে মোমেন বলেন, আমাদের সমর্থকদের কারণে আর্জেন্টিনা-ব্রাজিলে আমাদের একটা ভালো অবস্থান হয়েছে। এটা ভালো হয়েছে। আমরা এটাকে কাজে লাগাতে চাই।

আর্জেন্টিনার বিশ্বকাপে জয়ে সোমবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট  এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। সেই চিঠির জবাবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মঙ্গলবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্প্যানিশ ভাষায় শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানান।

ফুটবল বিশ্বকাপ জয়ে বাংলাদেশের পক্ষ থেকে আর্জেন্টিনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেনও। সোমবার (১৯ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ক্যাফিয়েরোকে লেখা এক চিঠিতে অভিনন্দন জানান।

এবারের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ থেকে দারুণ সমর্থন পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের খেলা নিয়ে বাংলাদেশের মানুষের মাতামাতি-উদযাপন মন কেড়েছে আর্জেন্টাইনদের। সে কারণে বাংলাদেশে আবারও দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানায় আর্জেন্টিনা সরকার। তারই ধারাবাহিকতায় ঢাকা সফরে আসতে যাচ্ছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী।

Tag :

One thought on “আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে মেসিদের সঙ্গে আনার আহ্বান”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা?

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে মেসিদের সঙ্গে আনার আহ্বান

আপডেট সময় ০৪:১৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২