সংবাদ শিরোনাম ::
গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা তালাকের নোটিশের পর শ্বশুরবাড়ি-জামাইপক্ষের বিরোধ, গরু ও মালামাল নেওয়ার অভিযোগ ডিএনসিসির সোহেল মিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পবিপ্রবিতে ব্যবসায় প্রশাসন, সিএসই ও মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালক আবুল কালামের দূর্নীতি তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ ১৬তম গ্রেডের কর্মচারী, অথচ কোটি কোটি টাকার সম্পদের মালিক! শফিকুল ইসলামের সম্পদ নিয়ে প্রশ্ন চার্জে লাগিয়ে মোবাইল চালাতে গিয়ে বিস্ফোরণ, প্রাণ গেল মিজানের কমলনগরে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান  আমশিল্প ও ইপিজেড প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বের দাবি, প্রস্তাবিত বাজেটকে স্বাগত চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের

লালবাগ কেল্লায় গ্রুপ মেডিটেশন ও ইয়োগার আয়োজন

রাজধানীর পুরান ঢাকার লালবাগ কেলায় গ্রুপ মেডিটেশন ও ইয়োগা সেশনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ইয়াশফা মেডিটেকের উদ্যোগে এ আয়োজন করা হয়।
লালবাগ কেল্লার কাস্টোডিয়ান মুখলেছুর রহমান ভূঁঞা বলেন, মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি আমাদের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তি। সহকর্মী, বন্ধু, পরিবার কিংবা আত্মীয় সবার মানসিক সুস্থতা নিশ্চিত করা মানবিক দায়িত্ব এবং একে অপরের প্রতি সহমর্মিতার বাস্তব প্রকাশ। আমি আশাবাদী ইয়াশফা মেডিটেক এমন আয়োজন ধারাবাহিক ভাবে আয়োজন করবে এবং আরও বড় পরিসরে আয়োজন করবে।

আয়োজক হিসেবে মেন্টাল হেলথ এডভোকেট ও ইয়াশফা মেডিটেকের প্রধান নির্বাহী মো. মোসাব্বির রাহমান বলেন, আধুনিক জীবনযাত্রা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে অনেক সময় তুচ্ছ বা ঢং করছে মনে করা হয়। এজন্য আমাদের পরিবার, প্রতিষ্ঠান ও চারপাশের পরিবেশকে সমর্থনমুখী ও সহানুভূতিপূর্ণ করতে হবে। তাই সকল ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই আমাদের এ আয়োজন।

অংশগ্রহণকারী স্থানীয় ব্যক্তি মো. খোকন জানান, ব্যক্তি নিজের মানসিক স্বাস্থের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি তার আশেপাশের মানুষগুলোর মানসিক স্বাস্থের প্রতিও যত্নশীল হতে হবে। কারো মানসিক স্বাস্থ্য ব্যাহত হলে প্রাথমিকভাবে পরিবারের সদস্য, শিক্ষকবৃন্দ ও বন্ধুমহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেই সাথে মেডিটেশন ও ইয়োগার এমন আয়োজন বিশেষ সহায়ক হিসেবে কাজ করে।

মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত গ্রুপ মেডিটেশন ও ইয়োগা আয়োজনে অংশগ্রহণ করেন সাংবাদিক, ব্যাংকের ব্যবস্থাপক, খেলোয়াড়, এথলেট, শিক্ষক ও জেনারেল-মাদ্রাসার শিক্ষার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুগলে দেখলাম দুর্নীতিতে এক নম্বরে রাজনীতিবিদরা, দুই নম্বরে আমলারা: রুমিন ফারহানা

লালবাগ কেল্লায় গ্রুপ মেডিটেশন ও ইয়োগার আয়োজন

আপডেট সময় ০৭:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫