ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা? আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি উচ্চমান সহকারী থেকে কোটিপতি কর্মকর্তা: সাইফুলের সম্পদের উৎস খুঁজছে দুদক পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন আইজেনকোট খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে কলেজে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে কবিতার রাজ্যে প্রত্যেকেই স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী টানা বৃষ্টিতে আত্রাইয়ে দুর্ভোগ, সরিষা ও আলু চাষে ক্ষতির শঙ্কা শাহজালালে যাত্রীর শরীর থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

মেট্রোরেল উদ্বোধন : ভায়াডাক্ট সংলগ্ন এলাকায় ৭ নির্দেশনা

আগামী ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন প্রথম যাত্রী হিসেবে আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করবেন তিনি।

তাই প্রধানমন্ত্রীর গমনাগমন নিরাপত্তা নিশ্চিতে আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত মেট্রোরেল ভায়াডাক্ট (মাটির উপর দিয়ে তৈরি রাস্তা বা সেতু) সংলগ্ন এলাকার ভবনের বাসিন্দাদের জন্য ৭টি নির্দেশনা মানতে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

নির্দেশনাগুলো হচ্ছে— কোনো ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটিয়া উঠাতে পারবেন না; কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে আগামী ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্টুরেন্ট খোলা যাবে না; ২৮ ডিসেম্বর মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের বেলকনিতে, ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না।

এছাড়া ওইসব এলাকার ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে ওইদিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না; মেট্রোরেল সংলগ্ন কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবে না; ওই এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি কোনো বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে এবং মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা সময় পর্যন্ত বন্ধ রাখতে হবে।

আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত থেকে মেট্রোরেল উদ্বোধন করবেন। পরদিন অর্থাৎ ২৯ ডিসেম্বর থেকে যাত্রীদের জন্য মেট্রোরেল উন্মুক্ত করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যালেন স্বপনের নতুন সঙ্গী প্রভা, কেন থাকছেন না মিথিলা?

মেট্রোরেল উদ্বোধন : ভায়াডাক্ট সংলগ্ন এলাকায় ৭ নির্দেশনা

আপডেট সময় ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২