ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়ায় সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে ৮ জনের মনোনয়ন দাখিল

  • আসিফ জাহান, ঢাকা
  • আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
  • ৮৪২ বার পড়া হয়েছে

আসন্ন মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়া উপজেলার সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে সদস্য পদে বর্তমান ২ জনসহ মোট ৫ জন এবং সংরক্ষিত ১ নং আসনে সদস্যা পদে বর্তমান ২ জনসহ মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

জেলা নির্বাচন অফিসসূত্রে জানা যায়, সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে (কুলাউড়া) সদস্য পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বর্তমান সদস্য ২ জনের মধ্যে সেলিম আহমদ ও মাহবুবুর রহমান মান্না, সাবেক পৌর কাউন্সিলার ইকবাল আহমদ শামীম, বদরুল আলম ও সৈয়দ আশফাক হোসেনসহ মোট ৫ জন এবং সংরক্ষিত ১ নং (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) আসনে সদস্যা পদে বর্তমান সদস্যা ২ জনের মধ্যে শিরিন আক্তার চৌধুরী মুন্নি ও জোবেদা ইকবাল এবং রেহানা পারভীন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ঘোষিত তফশীল অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর রোববার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই ও ২৫ সেপ্টেম্বর রোববার প্রত্যাহারের তারিখ।

এছাড়া আগামী ১৭ অক্টোবর সোমবার কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত বিরতিহীনভাবে সাধারণ ওয়ার্ডের ৩নং আসনে (কুলাউড়া) সদস্য পদে এবং সংরক্ষিত ১নং (কুলাউড়া, জুড়ী ও বড়লেখা) আসনে সদস্যা পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কুলাউড়া কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ১৮৫ জন ভোটার সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১ জন এবং সংরক্ষিত সদস্যা পদে ১ জন নির্বাচিত করবেন বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

জেলা পরিষদ নির্বাচনে কুলাউড়ায় সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে ৮ জনের মনোনয়ন দাখিল

আপডেট সময় ১২:১৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২