ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্বকাপ ফাইনালের ৬৩ ঘণ্টা পরই পিএসজিতে এমবাপে

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে দারুণ ব্যক্তিগত নৈপুণ্যই দেখিয়েছেন কিলিয়ান এমবাপে। তবে শেষমেশ তার বিশ্বকাপ জেতা হয়নি। পেনাল্টি শ্যুট আউটে তার দল হেরেছে ৪-২ গোলে। সেই ফাইনালের পর তিন দিনও পেরোয়নি। ইতোমধ্যেই এমবাপে যোগ দিয়ে ফেলেছেন পিএসজির ক্যাম্পে।

দল বিশ্বকাপের ফাইনালে খেলেছে, এমবাপের সামনে তাই বেশ কিছু দিন ছুটির সুযোগ ছিল। তবে সে সুযোগটা কাজে লাগাননি পিএসজি তারকা। বিশ্বকাপ ফুটবলের গোল্ডেন বুট জয়ী এই খেলোয়াড় ফাইনালের ৬৩ ঘণ্টা পরই যোগ দিয়েছেন দলে।

এমবাপে ছুটি না নিয়ে দলে ফিরলেও সুযোগটা ঠিকই কাজে লাগিয়েছেন তার দুই সতীর্থ আশরাফ হাকিমি ও লিওনেল মেসি। মরক্কোকে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে তোলার নায়ক এখনো আছেন ছুটিতে।

এদিকে মেসিও তার ছুটিটা কাটাচ্ছেন তার শহর রোজারিওতে। চলতি বছর আর দলের সঙ্গে যোগ দেওয়ার খুব একটা সম্ভাবনা নেই তার। আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, জানুয়ারির শুরুর দিকে তিনি যোগ দেবেন দলের সঙ্গে।

চলতি ফুটবল মৌসুমটা আর সব মৌসুমের চেয়ে বেশ আলাদা। মধ্যপ্রাচ্যের বুকে বিশ্বকাপ হওয়ার কারণে ঐতিহ্য বদলে জুন-জুলাই থেকে নভেম্বর-ডিসেম্বরে চলে এসেছে বিশ্বকাপ। সে কারণে ক্লাব ফুটবল মৌসুমের ওপর পড়েছে চাপটা। বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই তাই ক্লাব ফুটবলের ডামাডোল শুরু হয়ে যাবে আবার। আগামী সপ্তাহে স্ত্রাসবুর্গের বিপক্ষে ম্যাচ দিয়ে পিএসজি লিগ আঁ ধরে রাখার মিশন আবারও শুরু করবে। বর্তমানে দলটি ১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পিএসজি আছে লিগের শীর্ষে, দুইয়ে থাকা লেঁসের সংগ্রহ ৩৫ পয়েন্ট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিশ্বকাপ ফাইনালের ৬৩ ঘণ্টা পরই পিএসজিতে এমবাপে

আপডেট সময় ১১:২৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২