ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

যুক্তরাষ্ট্রে গ্যাস স্টেশনে গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে ভারতীয় এক শিক্ষার্থীকে গুলি চালিয়ে হত্যা করেছেন একজন দুর্বৃত্ত। শুক্রবার রাতে ডালাসের একটি গ্যাস স্টেশনে তাকে হত্যা করা হয়। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পড়াশোনার পাশাপাশি ডালাসের একটি গ্যাস স্টেশনে খণ্ডকালীন চাকরি করতেন ভারতীয় বংশোদ্ভূত শিক্ষার্থী চন্দ্রশেখর পোল (২৭)। তিনি ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার রাতে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে মারা গেছেন চন্দ্রশেখর। ডালাসের গ্যাস স্টেশনে দায়িত্ব পালনের সময় বন্দুকধারীর অতর্কিত গুলিতে মারা যান তিনি।

হায়দরাবাদ থেকে ডেন্টাল সার্জারি বিষয়ে স্নাতক সম্পন্ন করার পর ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান চন্দ্রশেখর। সেখানে ছয় মাস আগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। ডিগ্রি শেষ করে সেখানে পূর্ণকালীন চাকরির খোঁজ করছিলেন তিনি। এ সময় জীবিকার প্রয়োজনে গ্যাস স্টেশনে কাজ করছিলেন ভারতীয় এই শিক্ষার্থী।

নিহত চন্দ্রশেখরের পরিবার তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের সরকারের কাছে সহযোগিতা চেয়েছে। এদিকে হায়দরাবাদে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিআরএস দলীয় বিধায়ক সুধীর রেড্ডি ও সেখানকার সাবেক মন্ত্রী টি হরিশ রাও।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে হরিশ রাও বলেছেন, চেন্দ্রশেখরের বাবা-মা বিশ্বাস করতেন তাদের সন্তান বড় কিছু করবে। সেই ছেলেকে হারানোর বেদনা তাদের কাছে সত্যিই হৃদয়বিদারক। আমরা বিআরএসের পক্ষ থেকে দ্রুত চন্দ্রশেখরের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে গ্যাস স্টেশনে গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৯:২৫:২০ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫