ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান ঢাকা দক্ষিণে একসঙ্গে ৩ পদে দায়িত্বে থাকা সেই মনোয়ারকে বদলি বান্দরবানে ডিএফও তৌফিকুল-এসিএফ রিটার ছত্রচ্ছায়ায় ঘুষের সিন্ডিকেট সাহসিকতা ও পেশাগত অবদানে নৌবাহিনীর ৪০ সদস্যকে পদক জুনে ব্রাসেলস সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় অটোর ধাক্কায় আড়াই মাসের শিশু আহত, আইসিইউতে ভর্তি বীজের নামে কোটি টাকার লুটপাট, বিএডিসির প্রকল্পে পিডি হুমায়ূনের দুর্নীতির সাম্রাজ্য সার্বভৌমত্বকে সম্মান জানানো দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব বাড়াতে চান কিম ময়মনসিংহে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪ এনসিটিবিতে পদায়ন নিয়ে সমালোচনা, চার দিনেই ওএসডি জাহিদা বেগম

যে কারণে বছরে ১০ দিন বন্ধ থাকে ফিলিস্তিনের ইবরাহিমি মসজিদ

  • ধর্ম ডেস্ক
  • আপডেট সময় ০৪:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৮২৫ বার পড়া হয়েছে

এক তরফা সিদ্ধান্তে বছর জুড়ে অন্তত ১০ দিন মুসলমানদের জন্য পুরোপুরি মসজিদ বন্ধ রাখা হয় ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইবরাহিমি মসজিদ (হারামে ইবরাহিমি)। এই দিনগুলোতে ইহুদিরা এখানে উৎসব পালন করে।

একইভাবে মুসলিম ধর্মীয় দিবসেও ১০ দিন ইহুদিদের জন্যও বন্ধ রাখা হয়। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় গণহত্যা শুরুর পর থেকে মুসলমানদের জন্য এ নিয়ম মানা হয়নি।

ফিলিস্তিন বিজয়ের পর ১৫ হিজরিতে মুসলমানেরা এখানে মসজিদটি নিমার্ণ করেন। মসজিদটি বিভিন্ন সময় ইহুদি ও ক্রুডেস দখলের আওতায় ছিল।

৫৮৭ হিজরিতে আল আকসা বিজেতা সুলতান সালাহউদ্দীন আইয়ূবি মসজিদটি পুনরুদ্ধার করেন। মসজিদটি ১৯৬৭ সাল পর্যন্ত মুসলমানেদের অধীনে ছিল। ১৯৬৭ সালে ৪ জুন এতে ইসরায়েলি পতাকা স্থাপন করে দখলদার বাহিনী।

১৯৯৪ সালে এক চরমপন্থি ইহুদি বন্দুকধারীর হামলায় ২৯ জন মুসল্লি শহীদ হওয়ার পর থেকে মসজিদটির ৬৩ শতাংশ অংশ ইহুদিদের এবং মাত্র ৩৭ শতাংশ মুসলমানদের জন্য বরাদ্দ করে দেয় ইসরায়েল। আজানের ঘরটিও রাখা হয় ইহুদিদের অংশে।

বর্তমানে হেবরনের পুরোনো শহরাঞ্চলে অবস্থিত এই মসজিদ পুরোপুরি ইসরায়েলি নিয়ন্ত্রণে। সেখানে প্রায় ৪০০ ইহুদি বসতি স্থাপনকারী বাস করে, যাদের নিরাপত্তায় রয়েছে অন্তত দেড় হাজার ইসরায়েলি সেনা।

সাম্প্রতিক সময়েও ফিলিস্তিনের পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরন শহরে অবস্থিত ঐতিহাসিক ইবরাহিমি মসজিদ (হারামে ইবরাহিমি) তিন দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

সোমবার ফিলিস্তিনি ধর্ম মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি সেনারা মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মসজিদের সব রকম কার্যক্রম বন্ধ রাখবে, অজুহাত হিসেবে দেখানো হয়েছে তথাকথিত ‘ইহুদি ধর্মীয় উৎসব’।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ পদক্ষেপকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতার প্রকাশ্য লঙ্ঘন এবং পবিত্র মসজিদকে লক্ষ্য করে চালানো সুপরিকল্পিত তৎপরতা হিসেবে নিন্দা জানিয়েছে।

তারা সতর্ক করে বলেছে, অধিকৃত বাহিনী ধীরে ধীরে মসজিদের ধর্মীয় স্বকীয়তা ধ্বংস করছে। এতে আজান বন্ধ রাখা, মুসল্লিদের প্রবেশে বিভিন্ন বাধা, গেটে ইলেকট্রনিক চেকপোস্ট বসানো, তল্লাশি চালানো এবং মসজিদের কর্মীদের কাজে বাধা দেওয়ার মতো পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় আন্তর্জাতিক মহল ও ইউনেসকোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন অবিলম্বে হস্তক্ষেপ করে এসব দখলদারি কার্যক্রম বন্ধ করা হয়।

ইসরায়েল গত সপ্তাহেও একই অজুহাতে মসজিদ বন্ধ রেখেছিল। এবারও তথাকথিত ‘ইয়োম কিপুর’ বা ইহুদি ধর্মীয় দিবসের আগে একই সিদ্ধান্ত নেওয়া হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামুতে বিএনপির প্রস্তুতিমূলক জনসভা অনুষ্ঠিত, ২৮ নভেম্বর প্রতিবাদ সমাবেশের আহ্বান

যে কারণে বছরে ১০ দিন বন্ধ থাকে ফিলিস্তিনের ইবরাহিমি মসজিদ

আপডেট সময় ০৪:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫