সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

দুই ঘণ্টায় ডিএসইতে ৩১৫ কোটি টাকা লেনদেন

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ১২:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩২ বার পড়া হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সবগুলো মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। এদিন বেলা ১২টা পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে সাড়ে ৬ গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। এই সময়ে এক্সচেঞ্জটির লেনদেন হয়েছে প্রায় ৩১৫ কোটি টাকার সিকিউরিটিজ।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৯০ পয়েন্ট হয়েছে।

প্রথম দুই ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৮টির। বিপরীতে কমেছে ৪৪টির। আর ৬০টির দর অপরিবর্তিত ছিল। বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে মোট ১৫৪ কোটি ১৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম দুই ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম দুই ঘণ্টায় সবগুলো সূচক বেড়েছ। এর মধ্যে সিএএসপিআই সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১০০ পয়েন্ট হয়েছে। আর সিএসসিএক্স সূচকটি ৩৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ২৭৮ পয়েন্টে উঠেছে।

এসময় পর্যন্ত সিএসইতে মোট ১২৩টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ২৭টির, আর ১৪টির দর অপরিবর্তিত রয়েছে। প্রথম দুই ঘণ্টায় এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

দুই ঘণ্টায় ডিএসইতে ৩১৫ কোটি টাকা লেনদেন

আপডেট সময় ১২:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫