ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

দুঃসংবাদ পেলেন ম্যাক্সওয়েল

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৫২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫৬ বার পড়া হয়েছে

দীর্ঘদিন ধরেই চোটের সঙ্গে ইঁদুর-বিড়াল খেলা চলছে গ্লেন ম্যাক্সওয়েলের। যে কারণে জাতীয় দলে টানা নিয়মিত খেলতে পারছেন না। এবার চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন তিনি। মাউন্ট মঙ্গানুইতে নেট সেশনে বোলিং করার সময় মিচেল ওয়েনের একটি স্ট্রেট ড্রাইভ সরাসরি তার ডান হাতে এসে লাগে।

জানা গেছে, ম্যাক্সওয়েলের ডান হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। তাকে এরই মধ্যে দেশে পাঠানো হয়েছে। শিগগিরই তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। অস্ট্রেলিয়ার মেডিকেল টিমের আশা, এই চোট থেকে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তবে ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের হোম টি-টোয়েন্টি সিরিজে তার খেলা অনিশ্চিত।

সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অর্থাৎ বিগ ব্যাশ লিগ শুরুর আগেই মাঠে ফিরতে পারেন ম্যাক্সওয়েল। তার জায়গায় জশ ফিলিপেকে দলে ডাকা হয়েছে। যদিও ফিলিপে ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডার নন, তবুও দলের উইকেটকিপিং অপশন বাড়াতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূল স্কোয়াডে একমাত্র কিপার ছিলেন অ্যালেক্স ক্যারি এবং ম্যাক্সওয়েল বিকল্প কিপার হিসেবে ছিলেন।

এদিকে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে নেই মিচেল স্যান্টনার। সম্প্রতি অস্ত্রোপচার করিয়েছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক। তার অনুপস্থিতিতে এই সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। এই সিরিজে না খেলার সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছেন কেন উইলিয়ামসন। তাই এই অভিজ্ঞ ব্যাটারও থাকছেন না।

এ ছাড়াও আরো বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। চোটে পড়েছেন গ্লেন ফিলিপস, ফিন অ্যালেন, উইল ও’রোকে, অ্যাডাম মিলনে ও লকি ফার্গুসন। আগামী ১, ৩ ও ৪ অক্টোবর হবে তিন ম্যাচের এই সিরিজ। সবগুলো ম্যাচই হবে মাউন্ট মঙ্গানুইয়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

দুঃসংবাদ পেলেন ম্যাক্সওয়েল

আপডেট সময় ১১:৫২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫