ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা, আগুন

ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে। সোমবার সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যামব্রে নেদারল্যান্ডসের মালবাহী জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটেনের সমুদ্র নিরাপত্তাবিষয়ক আরেক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন অ্যাজেন্সিও (ইউকেএমটিও) বলেছে, এডেন থেকে প্রায় ১২৮ নটিক্যাল মাইল দূরে অজ্ঞাত প্রোজেক্টাইলের আঘাতে একটি জাহাজে আগুন ধরে গেছে। সামরিক কর্তৃপক্ষকে এই হামলার তথ্য জানানো হয়েছে।

অ্যামব্রে এবং ইউকেএমটিও বলেছে, হামলার পর জাহাজের আশপাশে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইউকেএমটিও বলেছে, জাহাজের ক্যাপ্টেন দূরে পানিতে কিছু পড়তে দেখেছেন। এর পরপরই সেখানে বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি। অ্যামব্রে বলেছে, হামলার সময় জাহাজের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (এআইএস) বন্ধ ছিল।

এর আগে, গত ২৩ সেপ্টেম্বর জিবুতির পথে যাওয়ার সময় একই জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে অ্যামব্রে। ওই দিন ইউকেএমটিও বলেছিল, এডেন থেকে প্রায় ১২০ নটিক্যাল মাইল দূরে পূর্বাঞ্চলীয় উপকূলে একটি জাহাজের পাশে পানিতে কিছু পড়তে দেখেছেন নাবিক। পরে বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি।

তবে ইয়েমেন উপকূলে জাহাজে হামলার এই ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ ওই দুই সংস্থা।
২০২৩ সাল থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। তবে সর্বশেষ হামলা তারা চালিয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ইয়েমেন উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজে হামলা, আগুন

আপডেট সময় ০৯:২৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫