ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুয়েতের গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি ক্যালিগ্রাফি হস্তান্তর

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন দেশটির অন্যতম ঐতিহ্যবাহী গ্র্যান্ড মসজিদের কর্তৃপক্ষের কাছে বাংলাদেশি এক শিল্পীর অঙ্কিত দুটি ক্যালিগ্রাফি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রদূত মসজিদ কর্তৃপক্ষের প্রধান বদর মা’জুন আল ঢাফিরির হাতে এ শিল্পকর্ম দুটি তুলে দেন।
বাংলাদেশ দূতাবাস জানায়, গ্র্যান্ড মসজিদের আর্ট গ্যালারিতে কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, মরক্কো, তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, চীন, স্পেন ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশের ক্যালিগ্রাফি সংরক্ষিত আছে। তবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব এতদিন সেখানে ছিল না।

এ প্রেক্ষিতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক তরুণ বাংলাদেশি ক্যালিগ্রাফি শিল্পীর আঁকা দুটি চিত্র সংগ্রহ করে তা মসজিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। দূতাবাস আশা প্রকাশ করে, এই উদ্যোগটি কুয়েতে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে সহায়ক হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কুয়েতের গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি ক্যালিগ্রাফি হস্তান্তর

আপডেট সময় ০৬:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫