ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ

রাজধানীর জেনেভা ক্যাম্পে পুলিশের সাঁড়াশি অভিযান: হেরোইন ও দেশীয় অস্ত্রসহ ২১ গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুর্গে হানা দিয়েছে পুলিশ। এক বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইন, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং সংঘর্ষে ব্যবহৃত সরঞ্জামাদিসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর)এই সাঁড়াশি অভিযান চালানো হয়।এই অভিযানে অংশ নেয় পুলিশের চৌকস একটি দল।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবেই কুখ্যাত জেনেভা ক্যাম্পের মাদক কারবারিদের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও এলাকায় সংঘর্ষ সৃষ্টির অভিযোগ রয়েছে। অভিযানে তাদের বাসা ও আস্তানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।উদ্ধার হওয়া সরঞ্জামাদির তালিকা পুলিশ এই অভিযানে মাদক ও সংঘর্ষে ব্যবহারের জন্য তৈরি করা বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে:৩০০ গ্রাম হেরোইন, ২৫০ গ্রাম গাঁজা, ১টি চাপাতি, ২টি তলোয়ার, ৫টি লোহার রড, ১০টি গুলতি, ২ হাজার পিস মার্বেল, ২০টি হেলমেট এবং ১২টি লাইফ জ্যাকেট।
চলমান থাকবে কঠোর অভিযান এডিসি মো. জুয়েল রানা দৃঢ়ভাবে জানিয়েছেন যে, জেনেভা ক্যাম্পকে মাদক ও অপরাধমুক্ত করার জন্য পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

রাজধানীর জেনেভা ক্যাম্পে পুলিশের সাঁড়াশি অভিযান: হেরোইন ও দেশীয় অস্ত্রসহ ২১ গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫