ঢাকা ১২:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

মুরগিবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত

মাওয়া থেকে ঢাকায় ফেরার পথে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগিবাহী পিকআপ ভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন, রিথিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো. রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। সবাই ঢাকার বাসিন্দা এবং তারা একে অপরের আত্মীয়।

নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ও এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে বিষয়টি রোববার রাত ৭টার দিকে নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী।

তিনি আরও বলেন, পিকআপটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ড্রাইভার পালিয়ে গেছে। নিহতের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকার বাসা থেকে মাওয়া ঘুরতে যান ওই পাঁচজন। ভোরে ফেরার পথে প্রাইভেটকারটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা মুরগিবাহী একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পাঁচজন আরোহী আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

মুরগিবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত

আপডেট সময় ০৮:৫৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫