গাজীপুরে ৪ শত ৫৫ টি পূজা মন্ডপে দুর্গা পূজা উদযাপন করা হচ্ছে। কালিয়াকৈর উপজেলার ১৩৮, শ্রীপুর উপজেলায় ৬০ টি, কালিগঞ্জ ৪৩ টি, গাজীপুর সদর উপজেলা ২৩ টি, কাপাসিয়া ৭০ টি, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ১২১ টি দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয়া দুর্গাপূজা কে ঘিরে চলছে উৎসব মুখর পরিবেশ। মন্দিরে মন্দিরে রং তুলির আঁচড়ে প্রতিমা সাজ সজ্জার কাজ শেষ হয়েছে। ২৮ সেপ্টেম্বর রবিবার মহা ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সোমবার মহা সপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহা অষ্টমী, ১ অক্টোবর মহা নবমী ২ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে দুর্গা পূজার সমাপ্তি হবে।
প্রতিমা তৈরির শেষ মুহুর্তের রঙ -তুলি দিয়ে মনের মাধুরী মিশিয়ে দেবী দুর্গা, সরস্বতী, কার্তিক, গনেশ, অসুর, মহিষ, সিংহ ও শিবের মূর্তি সাজাতে শিল্পীরা দিন রাত কাজ করেছেন। শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় প্রতিমা দৃষ্টি নন্দন পূর্নতা পাচ্ছে। অনেক মন্দিরে অনেক মন্দিরে প্রতিমা আলোকসজ্জার কাজ চলছে।
গোলয়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি নিতিশ রায় ও সাধারণ সম্পাদক কিশোর কুমার রায় জানান, দুর্গা পূজা নিয়ে গ্রামে উৎসবমুখর পরিবেশে বিরাজ করছে। দুর্গা পূজায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ – পুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলাম দুর্গা পূজার নিরাপত্তা নিয়ে গনমাধ্যকে জানান,
শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে পালনের জন্য জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও পুজা কমিটির পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্হা গ্রহন করা হয়েছে। দুর্গা নিরাপদে উদযাপন করার জন্য প্রতিটি মন্দিরে সম্প্রীতি কমিটি গঠন করে দেয়া হয়েছে। এ কমিটিতে সনাতন ধর্মাবলম্বী ছাড়াও মুসলিম ও অন্য ধর্মের গুরুত্বপূর্ণ ব্যক্তি কমিটিতে আছেন। গাজীপুরে পূজা মন্ডপে ঘটনা, দুর্ঘটনা কিংবা কোন অঘটন ঘটলে সাথে সাথে পুলিশের কন্ট্রোল রুমে জানানো জন্য আহবান করছি।
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ 






















