ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা শাহজালাল মাজারের দানবাক্সে ৭০ লাখ ৮৮ হাজার টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা জোয়ারের স্রোতে ভেসে গেছে যোগাযোগ, ব্রিজের অভাবে বিপাকে হাসাননগরের মানুষ কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ২৫ দেশে কাজী ফিরোজের সফর, সরকারি দায়িত্ব নিয়ে উঠছে নানা প্রশ্ন রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

পারিবারিক বিরোধের জের ধরে এক নারীকে গলা কেটে হত্যা

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে লক্ষ্মীপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের লাহারকান্দি এলাকায় রাশেদা বেগম (৬০) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত রাশেদা লাহারকান্দি এলাকার মোবারক হোসেনের স্ত্রী। আটক ইমন একই এলাকার সেলিম হোসেনের ছেলে। তারা সম্পর্কে চাচি-ভাতিজা।

পুলিশ, নিহতের স্বজন ও ঘাতক জানায়, রাশেদা বাসায় একাই থাকতেন। শুক্রবার ফজরের নামাজের ওজু করতে তিনি ঘর থেকে বের হন। এসময় ইমনকে তিনি ঘরের দরজা দাঁড়িয়ে থাকতে দেখেন। দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে কিছু না বলায় রাশেদা বেগম ঘরের ভেতর ঢুকে পড়েন। একপর্যায়ে ইমন ঘরে ঢুকে রাশেদাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের লোকজনকে ছুটে আসতে দেখে ইমন সিলিংয়ের ভেতর লুকিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে ঘরের দরজা ভেঙে ইমনকে সেখান থেকে নামিয়ে আটক করে ও লাশ উদ্ধার করে।

এ সময় পুলিশের সামনেই ইমন জানান, তার স্ত্রীর সঙ্গে ওই নারী প্রায়ই ঝগড়া করতো। এর জের ধরেই সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। আটক যুবককে থানায় নেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী ৫ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা

পারিবারিক বিরোধের জের ধরে এক নারীকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৬:৩০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫