শরীয়তপুরের সখিপুরে নিখোঁজের দুইদিন পর টিটু সরদারের মেয়ে তাইয়েবা (৬)-এর লাশ উদ্ধার করা হয়েছে। সখিপুর ছৈয়াল কান্দি প্রতিবেশী মেজবাউদ্দিন মোল্লার সেফটি ট্যাংক থেকে শুক্রবার সকালে সখিপুর থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে তাইয়েবা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। নিখোঁজের সময় তার পরনে ছিল গোলাপি রঙের গেঞ্জি। স্থানীয় দারুন নাজার মাদ্রাসার নার্সারী শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। শুক্রবার সকালে বাড়ির পাশেই সেফটি ট্যাংকের ভেতর থেকে লাশ উদ্ধার হলে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শাহান সরদার বলেন, “এমন মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শিশুটির মৃত্যুতে আমরা সবাই স্তব্ধ হয়ে গেছি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন হোক, এটাই আমাদের দাবি।
কামরুল হাসান রাজীব সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভাবতেই পারছি না এভাবে একটি ছোট শিশুর লাশ মিলতে পারে। তাইয়েবা ছিল খুব মায়াবী ও হাসিখুশি মেয়ে। তার মৃত্যুতে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়েদুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসে লাশ উদ্ধার করেছি । ময়নাতদন্তের জন্য লাশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।
তাইয়েবার মৃত্যুতে গোটা এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটন করে প্রকৃত ঘটনা প্রকাশ করা হোক।
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুর সখিপুরে নিখোঁজের দুইদিন পর সেফটি ট্যাংক থেকে উদ্ধার তাইয়েবার লাশ
-
আতিকুর রহমান ক্রাইম রিপোর্টার শরীয়তপুর - আপডেট সময় ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- ৬৮০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ




















