সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

নেই লিটন, অধিনায়ক জাকের আলী, একাদশে চার পরিবর্তন

অনুশীলনের সময়ই ইনজুরিতে পড়েছিলেন অধিনায়ক লিটন দাস। তাকে নিয়ে শঙ্কা ছিল। তবে, একেবারে যে খেলতে পারবেন না, তেমনটা জানা গেলো আজ টসের সময়। কারণ, লিটন দাস নন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে টস করতে নাসমলেন জাকের আলী অনিক।

কয়েন ছুঁড়লেন সূর্যকুমার। হেড কল করলেন জাকের। হেডই উঠলো। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী। জীবনে এই প্রথম কোনো ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন এবং তাও বড় কোনো ম্যাচে, ভারতের মত প্রতিপক্ষের বিপক্ষে।

লিটন না থাকায় একটি পরিবর্তন তো অবশ্যম্ভাবী ছিল। তবে, একটি নয় মোট চারটি পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশ দলে। বলা যায় টাইগারদের পুরো বোলিং কম্বিনেশনই পরিবর্তন করে ফেলা হয়েছে। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীও জানালেন, ইনজুরির কারণে নেই লিটন। তবে দ্রুতই তিনি ফিরবেন আশা করা যায়।

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মেহেদী হাসানকে বাদ দেয়া হয়েছে। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন রিশাদ হোসেন, তানজিম সাকিব এবং সাইফউদ্দিন। লিটনের পরিবর্তে ব্যাটার হিসেবে সুযোগ পেলেন পারভেজ হোসেন ইমন।

বাংলাদেশ একাদশ
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকে), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।

ভারতীয় একাদশ
অভিশেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলাদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

নেই লিটন, অধিনায়ক জাকের আলী, একাদশে চার পরিবর্তন

আপডেট সময় ০৮:৫০:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫