সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

২১০ কেজি ভার তুলে মাবিয়ার রেকর্ড

এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণজয়ী ভারত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এখন তিনি জাতীয় ভারত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণজয় ও নিজেই নিজের রেকর্ড ভেঙে চলছেন। আজ (বুধবার) ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারত্তোলন প্রতিযোগিতায় ২১০ কেজি ভার উঠিয়ে নতুন রেকর্ড গড়েছেন মাবিয়া। এই রেকর্ড গড়ে তিনি সেরা নারী ভারত্তোলকের পুরস্কারও পেয়েছেন।

মাবিয়া আক্তার সীমান্ত ৬৯ কেজি ওজন শ্রেণিতে খেলেন। আজ ক্লিন এন্ড জার্কে ১১৮ কেজি এবং স্ন্যাচে ৯২ কেজি তুলেছেন তিনি। দু’টো মিলিয়ে তিনি মোট ২১০ কেজি তুলেছেন। যা দেশের নারী ভারত্তোলনে নতুন রেকর্ড, ‘আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ার সেরা ও বাংলাদেশেরও সেরা। এর আগে আমি ক্লিন এন্ড জার্কে ১১৬ আর স্ন্যাচে ৮৯ কেজি ওজন তুলেছিলাম। আজ সব মিলিয়ে পাঁচ কেজি বৃদ্ধি হয়েছে।’

বাংলাদেশে ভারত্তোলনে মাবিয়ার প্রতিদ্বন্দ্বী নেই। নিজেই যেন নিজের বড় প্রতিপক্ষ। তাই রেকর্ডটা আরও দূরে নেওয়ার লক্ষ্য মাবিয়ার, ‘আমি প্রতিনিয়তই নিজেকে নিজে ছাড়িয়ে যেতে চাই। আমি এমন রেকর্ড গড়তে চাই যেন মানুষ অনেকদিন মাবিয়াকে মনে রাখে।’ মাবিয়া এই বছরের শুরুতে ভারত্তোলক প্রান্তকে বিয়ে করেছেন। বাংলাদেশের প্রেক্ষাপটে বিয়ের পর খেলোয়াড়দের পারফরম্যান্স থাকে পড়তির দিকে। মাবিয়া সেটা অনেকটা ভুল প্রমাণ করে বলেন, ‘আমার স্বামীও একজন ভারত্তোলক। তার ও পরিবারের সহায়তা পেয়েছি অনেক, এজন্য এমন রেকর্ড অব্যাহত।’

বাংলাদেশের পুরুষ ভারোত্তোলনে রেকর্ড সাবেক ভারত্তোলক বিদ্যুতের। তিনি পুরোনো স্মৃতি হাতড়ে বলেন, ‘দুই যুগ আগে আমি ৮০ কেজি শ্রেণিতে (১৭০-১২৭.৫) সাড়ে ২৯৭ কেজি তুলেছিলাম। ওই ওজন শ্রেণি এখন না থাকলেও সেটি এখনও কেউ তুলতে পারেনি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

২১০ কেজি ভার তুলে মাবিয়ার রেকর্ড

আপডেট সময় ০২:২৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫