সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

গাজীপুরে সাধারণ মানুষের আতংক মাদক ব্যবসায়ী আমিনুল ও শাহিনুর

গাজীপুরের ভবানীপুর এলাকার সাধারণ মানুষের আতংক মাদক ব্যবসায়ী আমিনুল ও শাহিনুর। তথ্য সূত্রে জানা যায়, এলাকার সাধারণ জনগণের সামনে আমিনুল ও শাহিনুর মাদক বিক্রি করে। তারা একসময়ের ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তখন থেকেই এলাকায় তারা দুই ভাই ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। তাদেরকে কেউ কোনো বাধা প্রদান করলে নির্যাতনের শিকার হতে হয়। আমিনুল এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। গাজীপুরে তার একটা নাম ডাক আছে। সকাল থেকে গভীররাত পর্যন্ত চলে তার নিষিদ্ধ মাদক ব্যবসা। এলাকার উঠতি বয়সী ছেলে মেয়েরা ও যুবকরা তার খদ্দের। তারা দুইভাই মিলে পুরো ভবানিপুর মাদকের রামরাজত্ব করে আসছে। তাদের কাছে সকাল থেকে ভ্যান ড্রাইভার, অটোরিকশার ড্রাইভাররা লাইন দিয়ে গাঁজা, ইয়াবা, হিরোইন, শীশা বিক্রি করেন। তথ্য সূত্রে আরো জানা যায়, আমীনুল ও শাহিনুর ভবানীপুরের ভৌরাঘাটা এলাকায় তার সৎ ভাইয়ের জমি দখল করে একটি ছোট টিনের ঘর তৈরি করে সেখানে মাদক সেবন ও বিক্রি করে। মাদকের ব্যবসা করে আমীনুলরা এখন কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। এলাকার ষাটোর্ধ্ব আতর আলী জানান আমীনুল ও শাহিনুর আমাদের এলাকাকে মাদক দিয়ে ধ্বংস করে দিয়েছে। উঠতি বয়সী ছেলে ও মেয়েরা মাদকে আসক্ত হয়ে এখন নানা ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে পড়েছে। তিনি আরো বলেন, আমরা আমীনুলদের অপকর্ম নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে লিখিতভাবে অভিযোগ করে কোন প্রকার প্রতিকার পায়নি।পানের দোকানদার শাহজাহান বলেন, উঠতি বয়সী ছেলে মেয়েরা মাদকে আসক্ত হয়ে এখন এলাকার মুরুব্বিদের পথে ঘাটে অপমান অপদস্থ করে যাচ্ছে। তাদের কারণে এলাকায় চুরি ডাকাতি বেড়ে চলছে।
এ বিষয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ী আমিনুলকে তার ব্যবহৃত মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি মাদকের সাথে জড়িত নই। আমার কিছু শত্রু আছে তাঁরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনারা সরজমিনে এসে তদন্ত করে দেখেন। আমি যদি অপরাধী হই তাহলে আপনারা আমাকে যা শাস্তি দিবেন তা মাথা পেতে নেব। আমার বিরুদ্ধে কোনো থানায় কোনো মামলা হয়নি।
ভুক্তভোগী এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান করে বলেন, সুন্দর একটি সমাজ গড়তে ও আমাদের এলাকাকে মাদক মুক্ত করতে এখনই পুলিশ প্রশাসনের পদক্ষেপ গ্রহণ করা দরকার। আমীনুল ও শাহিনুর মতো মাদক ব্যবসায়ীদের প্রতিহত করার সময় এসেছে। প্রশাসন সুষ্ঠু তদন্ত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাই হলো শান্তি প্রিয় এলাকাবাসীর দাবি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

গাজীপুরে সাধারণ মানুষের আতংক মাদক ব্যবসায়ী আমিনুল ও শাহিনুর

আপডেট সময় ০৬:৪২:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫