ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে জমজমাট উত্তরবঙ্গের বৃহত্তম জলপাইয়ের হাট, দৈনিক বেচাকেনা ৫০ লাখ টাকা বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধে হামলা, আহত ৩ হাতিয়া মডেল মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ইসরায়েলের নির্বাচনে ৬০ শতাংশ ভোট গণনা, এগিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি ঠাকুরগাঁও উপনির্বাচন ও স্থানীয় ভোট নিয়ে সিইসির সঙ্গে ১১-দলীয় জোটের বৈঠক এলজিইডির পিডি বাবুল আখতারের বিরুদ্ধে টেন্ডার কারসাজিতে শতকোটি টাকার অনিয়মের অভিযোগ ঠাকুরগাঁও-১ আসনে সুষ্ঠু নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ১১-দলীয় জোটের পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে ১২ দফা নির্দেশনা মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ ময়মনসিংহে সাব-রেজিস্ট্রার জাহিদ হাসানের বিরুদ্ধে বদলি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

বিপুল অর্থের মালিক’২ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার

সরকারি বাসা বরাদ্দে অনিয়ম, ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরখাস্তকৃতরা হলেন— সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী ও সহকারী পরিচালক বিলাল হোসাইন।

বিজ্ঞপ্তিতে বলেছে, চাকরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনায় না নিয়ে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ করা, ডি-১ ও ডি-২ শ্রেণীর বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে বড় অঙ্কের ঘুষ দাবি করা ও চলতি বছরের ৭ সেপ্টেম্বর বাসা বরাদ্দ সংক্রান্ত সভার দায়িত্ব পালনে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উপপরিচালক রাশেদের বিরুদ্ধে সরকারি বাসা বরাদ্দে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হওয়ার অভিযোগ করা হয়।

তাদের বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিতে বহাল থাকলে তারা আরও বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন।

এতে আরও বলা হয়, অফিস আদেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে সরকারি আবাসন পরিদপ্তরের বাসা বরাদ্দের বিনিময়ে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের উৎকোচ দাবি করাসহ নানা দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে তাদের দুজনকে সাময়িক বরখাস্ত করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেবীগঞ্জে জমজমাট উত্তরবঙ্গের বৃহত্তম জলপাইয়ের হাট, দৈনিক বেচাকেনা ৫০ লাখ টাকা

বিপুল অর্থের মালিক’২ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার

আপডেট সময় ০১:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫