হবিগঞ্জের বানিয়াচং এ ১৮ ডিসেম্ভর ২২খ্রিঃ সন্ধ্যা ০৭ঃ৩০ ঘটিকায় বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব, মহোদয়ের দিক নির্দেশনায় বানিয়াচং থানায় কর্মরত এএসআই(নিঃ) সাদ্দাম হোসেন, এএসআই(নিঃ) জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ০৩নং ইউনিয়ন পরিষদ অফিস এর পাশ্ববর্তী চৌধুরীপাড়া সিএনজি ষ্ট্যান্ডের মাঠ হইতে মোবাইল চোর ১। মোশাহিদ খা (২১), ২। জাহাঙ্গীর খা (২৩), উভয় পিতা- ফজলু খা, সাং- বানেশ্বর বিশ্বাসের পাড়া, ০৩নং ইউ.পি, থানা- বানিয়াচং, জেলা- হবিগঞ্জদ্বয়কে দেহ তল্লাশি করিয়া ০৪টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামীদের জিজ্ঞাসাবাদে তাহাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া তাহাদের সহযোগী অনান্য আসামীদের নিকট হইতে কৌশলে আরোও ০৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সর্বমোট ০৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। যাহার মূল্য অনুমান ১,১৩,০০০/-টাকা। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রামকৃষ্ণ তালুকদার, হবিগঞ্জ 























