সংবাদ শিরোনাম ::
কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা শত্রুতার জেরে পেট্রোল ঢেলে আগুন, পুড়লো বসতবাড়ি ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের রোহিঙ্গা প্রকল্পের অর্থে প্রতিমন্ত্রীর পিএস-এপিএসের ইউরোপ সফর, উঠছে নানা প্রশ্ন ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি! নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

ফরিদগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

চাঁদপুরের ফরিদগঞ্জের গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আলাউদ্দিন আহমেদ ভূঁইয়াকে গ্রেফদার করেছে পুলিশ।
গতকাল বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য জানিয়েছে পুলিশ।
আলাউদ্দিন আহমের ভূঁইয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গাবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক সভাপতি এবং একই পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত খাজে আহমেদ ভূঁইয়ার ছেলে। দীর্ঘদিন আত্মগোপণে ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলাউদ্দিন আহমেদ ভূঁইয়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতেও তার সক্রিয় উপস্থিতি ও প্রভাব রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, চাঁদপুর শহর থেকে গ্রেফতারকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক

ফরিদগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় ১২:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫