ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক লক্ষ্মীপুরে বিএনপির ‘দুঃসময়ের কাণ্ডারি’ দু’নেতাকে অব্যাহতি: তৃণমূলে ক্ষোভ ও উত্তেজনা শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ লালমনিরহাটের আদিতমারীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা যুবক গ্রেপ্তার

  • রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় ১১:০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দের নুরাল পাগলের দরবার থেকে জেনারেটর চুরি করার অভিযোগে মো. মিজানুর রহমান (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তার মিজানুর রহমান রাজবাড়ী সদরের লক্ষীকোল সোনাকান্দর এলাকার হারুনুর রশিদের ছেলে।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন থেকে ডিবি ও গোয়ালন্দ থানা পুলিশের যৌথ টিম মিজানুরকে গ্রেপ্তার করে।

মো. শরীফ আল রাজীব বলেন, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর গোয়ালন্দের নুরাল পাগলের দরবারে বিক্ষুব্ধ জনতার হামলা ও ভাঙচুরের সময় সেখানে লুটপাট চালায় বিক্ষুব্ধ জনতা। এক ব্যক্তি জেনারেটর চুরি করে নিয়ে যাচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে জেনারেটর চুরি করা মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছি। তাকে নুরাল পাগলের দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, লাশ পোড়ানো ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার

নুরাল পাগলার দরবার থেকে জেনারেটর চুরি করা যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১১:০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫