ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে আওয়ামীপন্থি প্রকৌশলী নিমিতোষ ওঝার হাতে প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্ব ডোম-ইনোর জালের ফাঁদে জমি-বাড়ি হারিয়ে নিঃস্ব শিক্ষক পরিবার নিম্নমানের যন্ত্রপাতি দিয়ে রামপাল সচল রাখতে প্রকৌশলীদের মরিয়া চেষ্টা ইইডির প্রকৌশলীর টেবিলে টাকার লেনদেন, ‘স্যারের কাছে ৫ লাখ টাকা রেখে যান’ ৫ ভাইয়ের দাপটে জিম্মি বরিশাল কর কমিশনারের কার্যালয় ঘুষ-দুর্নীতি ও সরকারি গাড়ির অপব্যবহারের অভিযোগে আলোচনায় ঠাকুরগাঁও এলজিইডির প্রকৌশলী মামুন সেই ফজলুল হকই এখন এফবিসিসিআইয়ের প্রশাসক

সিরাজগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ৩ ভাইসহ ৪ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে আশরাফ আলী (৫৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার মামলায় তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। নিহত আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার।
যাবজ্জীবনপ্রাপ্ত চারজন হলেন- আব্দুল আলিম, মোজাম সেখ ও আব্দুল রউফ। এ তিনজন আপন ভাই। তারা আব্দুল খালেক শেখের ছেলে। চতুর্থ জন হলেন- আবু বক্কার, তিনি মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে। চারজনই সদর উপজেলার চাঁদপাল গ্রামের বাসিন্দা।

২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকালে রাস্তা নির্মাণ কাজ নিয়ে আশরাফ আলীর সঙ্গে আসামিদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, লোহার রড, লাঠি ও কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলী মারা যান।

ঘটনার তিন দিন পর নিহতের স্ত্রী সুফিয়া খাতুন ছয়জনের নাম উল্লেখ করে ও কয়েকজন অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত বুধবার এই রায় ঘোষণা করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি

সিরাজগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, ৩ ভাইসহ ৪ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫