ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ক্ষমতার দাপট দেখিয়ে নিজ ভাইয়ের বাড়িতে তালা দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আহসান হাবিবের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। আওয়ামী লীগ নেতার দখলকৃত বাড়িটি তার বড় ভাই নুরুদ্দিন হাওলাদারের। তিনি একজন ব্যবসায়ী।
জানা গেছে, নুরুদ্দিন হাওলাদারের বাবা মারা যাওয়ার পর ৫ ভাইবোনের মধ্যে জমি সঠিকভাবে বন্টন করার পরে তার ছোট ভাই আহসান হাবিব তার অংশ অন্যথায় বিক্রি করে দেন। আহসান হাবিব আরও জমি পাবে বলে স্বৈরাচার সরকার আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে তার উপর দীর্ঘদিন জুলুম করে আসছে। তিনি ঢাকায় আওয়ামী লীগের রাজনীতির একজন সক্রিয় নেতা ও তার স্ত্রী আওয়ামী লীগের পরিবারে হওয়ায় ওই সময় নুরউদ্দিন হাওলাদারের ওপর প্রভাব বিস্তার করে ছিলেন। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতন হলেও ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াচ্ছেন আহসান হাবিব।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি আহসান হাবিব ও তার স্ত্রী ভোলার বোরহানউদ্দিনে এসে বড় ভাইয়ের বসতঘরে তালা ঝুলিয়ে দেন। এতে পরিবারের সদস্যরা বাড়িতে প্রবেশ করতে না পেরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আহসান হাবিব তাদের বাড়িতে তালা দিয়েছেন। ফলে তারা গৃহহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তিনি বলেন, “নিজের ভাই হয়েও আমাদের সঙ্গে এমন আচরণ করছেন তিনি। প্রশাসনের কাছে আমরা দ্রুত সমাধানের দাবি জানাই।”
এ বিষয়ে আহসান হাবিবের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ সরকার পতনের পরেও আহসান হাবিব কিভাবে ক্ষমতা দেখায়? ফ্যাসিস্টের দোসর হয়েও এখনো প্রকাশ্যে ঘুরে বসতঘর দখল করার মাধ্যমে স্বৈরাচার মাথাচাড়া দেওয়ার মত সুযোগ তৈরি করছে প্রশাসন। দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান স্থানীয়রা।
এদিকে ঘটনাটি নিয়ে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও এ ঘটনার বেশকিছু ছবি ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সেখানে নেটিজেনরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা ফেজবুক পেজের একটি ছবিতেই স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা যায় আহসান হাবিব ও তার স্ত্রী কে।
রিয়াজ ফরাজি (ভোলা) 























