ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ফেনীতে গরু চুরি করে পালানোর সময় গ্রেপ্তার ৬

  • ফেনী প্রতিনিধি
  • আপডেট সময় ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৪ বার পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী থেকে গরু চুরি করে পালানোর সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় তাদের পিকআপভ্যান থেকে চুরি হওয়া চারটি গরু উদ্ধার এবং পিকআপটি জব্দ করা হয়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।

গ্রেপ্তাররা হলেন- চৌদ্দগ্রামের গাংরা এলাকার জামান হোমেন মানিক (৫০), দক্ষিণ লাটিমির মো.আরিফুল ইসলাম (৩২), মো. ইয়াসিন (৪৬), সোনাগাজীর চরচান্দিয়া এলাকার আব্দুল কাদের (৩৭), চর খোয়াজ গ্রামের মো. হারুন (৩৫) ও ফুলগাজীর শ্রীপুরের মো. সুলতান আহম্মদ (২৬)।

র‍্যাব সূত্র জানায়, ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকা থেকে তিনটি ডাকাতির মামলার আসামি ইয়াছিনসহ ছয়জনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। আসামিরা ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলা থেকে পিকআপযোগে গরু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র‍্যাবের একটি আভিযানিক দল মোহাম্মদ আলী বাজারের রনি রেস্টুরেন্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহজনক একটি পিকআপকে থামানোর সংকেত দিলে গাড়িটি দ্রুত পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা আসামিদের গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিরা চুরি-ডাকাতির সঙ্গে জড়িত। উদ্ধার গরুগুলো ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করেছে বলে তারা স্বীকার করেছে। গ্রেপ্তার আসামি ও উদ্ধার মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ফেনীতে গরু চুরি করে পালানোর সময় গ্রেপ্তার ৬

আপডেট সময় ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫