ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গের হাকিমপুরে আটক ১০ বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১০ বাংলাদেশিকে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হয়।

আটকরা হলেন, মোঃ মাহফুজ গাজী (২৯), শ্যামনগর, সাতক্ষীরা; কদবানু বেগম (৪৬) ও ইসরাফিল হুসাইন (১৬), লংগদু, রাঙ্গামাটি; রিতা বৈদ্য (২৭) ও রাজ বিশ্বাস (১২), চিতলমারী, বাগেরহাট; মোঃ আলী আশিক স্বাধীন (২৫), টঙ্গী, গাজীপুর; সোলান কান্তি দেব (৪৫), লক্ষী দেব (৮) ও হারী প্রেম (৬), আনোয়ারা, চট্টগ্রাম; এবং বেবী রানী পাল (৩৪), চন্দনাইশ, চট্টগ্রাম।

বিজিবি সূত্রে জানা গেছে, দুপুরে ভারতের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাঁদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

পশ্চিমবঙ্গের হাকিমপুরে আটক ১০ বাংলাদেশি, বিজিবির কাছে হস্তান্তর

আপডেট সময় ১১:৩২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫