ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

রাস্তা পার হতেই শেষ যাত্রা, বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত

  • মাগুরা প্রতিনিধি
  • আপডেট সময় ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৬০৩ বার পড়া হয়েছে

মাগুরা শহরে সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের ধাক্কায় ফজলুর রহমান (৭৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের একতা কাঁচাবাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

ফজলুর রহমান ঝিনাইদহ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফজলুর রহমান মাগুরার শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শহরের পিটিআই পাড়া এলাকায় বসবাস করতেন। তিনি জেল পুলিশে দীর্ঘদিন চাকরি করেছেন।

ঘটনাস্থলের একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বাজার থেকে চালসহ কিছু পণ্য কিনে বাসায় ফিরছিলেন ফজলুর রহমান। ঠিক তখনই দ্রুতগতির একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর বাসচালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করেছে পুলিশ।

তার সাবেক সহকর্মী রমজান শেখ বলেন, দুপুরে ঢাকায় মেয়ের বাড়ি থেকে মাগুরায় ফেরেন ফজলুর ভাই। নিজের খাওয়ার জন্য রাতে বাজার থেকে চালসহ কিছু ক্রয় করেছিলেন। কিন্তু বাসায় আর ফেরা হলো না।

রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক। মরদেহ মাগুরা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

রাস্তা পার হতেই শেষ যাত্রা, বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত

আপডেট সময় ১১:১৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫