ঢাকা ১১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

বিজয়নগরে রুমিন ফারহানার বিরুদ্ধে মশাল মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মশাল মিছিল হয়েছে।

জানা গেছে, নির্বাচন কমিশনের চলমান শুনানিতে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে বিজয়নগরের বুধন্তী ও চান্দুরা ইউনিয়ন বাদ দেওয়ার পক্ষে মত দেন। এলাকাবাসীর দাবি, তিনি শুনানিতে ভুল তথ্য দিয়ে ইসিকে বিভ্রান্ত করেছেন। এর প্রতিবাদেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আসেন।

বুধন্তী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অনুষ্ঠিত এ মশাল মিছিলের আয়োজন করেন ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এতে অংশ নেন বিজয়নগর উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, নিজ জন্মভূমির মানুষের অনুভূতি উপেক্ষা করে তিনি ব্যক্তিগত স্বার্থে অবস্থান নিয়েছেন। জনগণের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ানো কখনোই একজন প্রকৃত রাজনৈতিক নেতার কাজ হতে পারে না।

এ সময় তারা দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে পুনরায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন পুনর্নির্ধারিত আসন তালিকা প্রকাশ করে। এতে বিজয়নগরের বুধন্তী ও চান্দুরা ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করা হয়। ঘোষণার পর থেকেই এ সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

বিজয়নগরে রুমিন ফারহানার বিরুদ্ধে মশাল মিছিল

আপডেট সময় ০৭:৩৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫