ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশ্বকাপ ফাইনালের আগে চোখে জল আর্জেন্টিনা কোচের

আবারও বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। লিওনেল মেসির সামনে আবারও সুযোগ এসেছে বিশ্বকাপ জেতার, আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর। যার হাত ধরে এমন মাহেন্দ্রক্ষণে উপস্থিত হয়েছে আর্জেন্টিনা, সেই লিওনেল স্ক্যালোনি কি-না তার ঠিক আগে কেঁদেই ফেললেন!

কোচ স্ক্যালোনি আবেগি নন, এমন একটা আলোচনা চলতি বিশ্বকাপ জুড়েই আলোচিত হয়েছে বেশ। দল তো বটেই, তার সহকারী পাবলো আইমার মেসির গোলের পর কাঁদছেন, আর তিনি কিনা বসে আছেন নির্লিপ্ত এক মুখ নিয়ে; পুরো দল নেদারল্যান্ডসের বিপক্ষে জয়টা উদযাপন করছে, তিনি দৌড়ে চলে গেছেন সাজঘরে, এমন কিছু দৃশ্য বেশ ক’দিন ধরেই ঘুরে ফিরছে অন্তর্জালে। সেই স্ক্যালোনিই কি-না এবার কেঁদেই বসলেন!

ফাইনালের আগে একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছিলেন স্কালোনি। সেই সাক্ষাৎকারে দেখা গেল নিজের শহর পুহাতোর সমর্থকদের সঙ্গে কথা বলছেন তিনি। বয়স খুব বেশি নয় তাদের। চোখে-মুখে স্বপ্ন আঁকা সেই কিশোরদের সঙ্গে কথা বলতে গিয়েই কি না, কোচ স্ক্যালোনি আবেগটা ধরে রাখতে পারলেন না।

সেই সাক্ষাৎকারে দেখা যাচ্ছিল, কথা বলার সময় এক হাতে চোখের পানি মুছছেন তিনি। তিনি বলেন, ‘দেখে মনে হচ্ছে, আমি খুব কান্নাকাটি করি। কিন্তু অনেক সময় নিজের আবেগ ধরে রাখা যায় না। সবাইকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তটা ভোলার মতো নয়।’

বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের হেরে বসেছিল আর্জেন্টিনা। তবে এরপর থেকে আর পেছন ফিরে তাকায়নি স্ক্যালোনির দল। তার আশা, ফাইনালেও সে ধারা ধরে রাখতে পারবেন মেসিরা। বললেন, ‘আশা করছি ওরা ওদের প্রাপ্য আনন্দ পাবে। ফুটবলাররা নিজেদের সবটা দিয়েছে। আশা করছি, বিশ্বকাপ জিতেই মাঠ ছাড়ব। সবাইকে গর্বিত করতে চাই।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

বিশ্বকাপ ফাইনালের আগে চোখে জল আর্জেন্টিনা কোচের

আপডেট সময় ০৭:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২