ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

চাঁদপুরে তারুণ্যের উৎসব জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা

তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা এবং প্রীতি ওয়াটারপোলো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সার্বিক সহযোগিতায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন অঙ্গীকার লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও চাঁদপুরের কৃতি সন্তান মাহাবুর রহমান শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মুকুর চাকমা, ক্রীড়া সংগঠক অ্যাড. নুরুল আমিন আকাশসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাঁতারু, ক্রীড়া সংগঠক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ দর্শক উপস্থিত ছিলেন। দিনব্যাপী জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

চাঁদপুরে তারুণ্যের উৎসব জেলা প্রশাসক কাপ সাঁতার প্রতিযোগিতা

আপডেট সময় ০৫:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫