ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

যে কারণে সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী বানাল জেন-জি

নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি ইতিহাস গড়ে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রীও হয়েছেন। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

এরপর তার অনুরোধে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট। আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের সময়ও ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার কেপি শর্মা প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কির নাম প্রস্তাব করে গণআন্দোলনে নেতৃত্ব দেওয়া নেপালের জেন-জিরা।

২০১৬ সালে সুশীলা নেপালের প্রধান বিচারপতি হন। তিনি মাত্র এক বছর এ দায়িত্বে ছিলেন। কিন্তু এ সময়টায় আপোষহীন ছিলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। এ কারণে তৎকালীন সরকার তাকে অভিসংশনের চেষ্টা করেছিল। কিন্তু সাধারণ মানুষ তার পক্ষে অবস্থান নেয়। তারা বিচারবিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের বিরুদ্ধে রাস্তায় নামেন। সরকার তখন চাপে পড়ে অভিসংশন চেষ্টা থেকে সরে আসে। কিন্তু ২০১৭ সালে তিনি নিজেই দায়িত্ব ছেড়ে দেন। দুর্নীতির বিরুদ্ধে তার যে আপোষহীন অবস্থান ছিল সেটি তাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করে তোলে।

সুপ্রিম কোর্টের আইনজীবী জে এল ভান্ডারি বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, “সুশীলা অভিসংশনের মুখে পড়েছিলেন। কিন্তু তিনি কোনোদিন তার নীতি থেকে সরেননি। নেপালের অচলাবস্থা নিয়ন্ত্রণে তিনি সবচেয়ে ভালো চয়েজ।”

তবে দেশ শাসন বা রাজনীতি সংক্রান্ত কোনো অভিজ্ঞতা যেহেতু তার নেই তাই তাকে সরকার পরিচালনা একটি ভালো দল গঠন করতে হবে বলে জানিয়েছেন দিপেন্দ্র ঝা নামে সুশীলার এক সাবেক সহকর্মী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

যে কারণে সুশীলা কার্কিকে নেপালের প্রধানমন্ত্রী বানাল জেন-জি

আপডেট সময় ০৩:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫